চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবা ও পুষ্টির জন্য লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 04, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২১ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মিনিরা তার দেড় বছর বয়সের মেয়ে আসমাকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বালুখালি আশ্রয় শিবিরে নিয়ে এসেছেন। আসমার শরীরের অবস্থা বেশ আশঙ্কাজনক। পুষ্টিহীনতাসহ নানারকম শারীরিক জটিলায় ভুগছে আসমা।

পরীক্ষা করার পর আসমার মধ্যে মারাত্মক তীব্র অপুষ্টির লক্ষণ দেখতে পেয়েছেন সেবাদানকারী কর্মকর্তারা। যথাযথ পথ্য ও সম্পূরক পুষ্টি দিয়ে চারদিন পর আবার দেখা করার পরামর্শ দেয়া হয়েছে। শুধু মিনিরার মেয়ে আসমা একা নন, তার মতো লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী এখন পুষ্টির জন্য লড়াই করছেন। সন্তানদের পুষ্টির ঘাটতির পাশাপাশি নিজেদের স্বাস্থ্য নিয়েও ভাবতে হচ্ছে তাদের।

এই অবস্থায় সবাইকে জরুরি সেবা দিতে ‘মারাত্মক অপুষ্টি ব্যবস্থাপনা কেন্দ্র’ খোলা হয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সহায়তায়। সেখানেই সন্তানের জন্য সেবা নিতে এসেছিলেন মিনিরা। আসমার মতো শিশুদের নিয়ে প্রতিদিন অসংখ্য মা আসছেন এই কেন্দ্রটিতে। কেন্দ্রটি থেকে জানা যায়, প্রতিদিন ৫০ জনের বেশি রোহিঙ্গা শিশুকে স্বাস্থ্য ও জরুরি পুষ্টি সেবা দিয়ে যাচ্ছে তারা।

এসময় মিনিরা বলেন, ‘আমি আমার মেয়ের স্বাস্থ্য নিয়ে খুবই উদ্বিগ্ন। সে ধীরে ধীরে একদম নির্জীব হয়ে পড়ছে। কী করা উচিত বুঝতে না পেরে শেষে এক প্রতিবেশীর পরামর্শে মেয়েকে এখানে নিয়ে এসেছি।’

সেবাদানকারী কর্মকর্তা বলেন, ‘আগামী চার দিনে আসমার অবস্থার উন্নতি না হলে আমরা হয়তো তাকে আইওএম ক্লিনিকে রেফার করবো।’

এরই মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজার ও উখিয়ায় এসেছে প্রায় ৮ লাখেরও বেশি রোহিঙ্গা। জীবন বাঁচাতে পালিয়ে আসা এসব রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় দুই লাখের বেশি। প্রাথমিক তথ্য অনুযায়ী এই সংখ্যা মোট রোহিঙ্গার ৬০ শতাংশ।

শারীরিক ও মানকিভাবে বিপর্যস্ত বিপুল এই রোহিঙ্গা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে সেবা নিশ্চিতের আহ্বান জানায় জাতিসংঘের শিশু বিষয়ক বিশেষ সংস্থা ইউনিসেফ। এসব শিশুদের জীবন বাঁচাতে জরুরি সহায়তার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি কিছু জরুরি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে সংস্থাটি।

বিশেষ করে পরিবার বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেছে তারা।

Tags: আশ্রয় প্রার্থী রোহিঙ্গানির্যাতনের শিকার রোহিঙ্গামিয়ানমারের রোহিঙ্গারোহিঙ্গারোহিঙ্গা অনুপ্রবেশরোহিঙ্গা ইস্যুরোহিঙ্গা নারী ও শিশু
Previous Post

জন্মদিন পালন কেবলই অপচয়: অমিতাভ বচ্চন

Next Post

আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গ ও নোবেলজয়ের ভবিষ্যদ্বাণী

Next Post
আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গের গবেষণায় তিন বিজ্ঞানীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনস্টাইনের মহাকর্ষীয় তরঙ্গ ও নোবেলজয়ের ভবিষ্যদ্বাণী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে শিশুদের ছবি চুরি করে যেতে হলো কারাগারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT