চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া সম্ভব নয়: সু চি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 07, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A

জাতিগত নিধনের শিকার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি।

জাপানের টোকিওতে এনএইচকে নামের একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

সু চি বলেন: রোহিঙ্গাদের ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত নয়। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রাখাইন রাজ্যের এই মুহূর্তের প্রকৃত অবস্থা অনুধাবন করতে পারছেন না। সবাই বলছে দ্রুত এবং তাৎক্ষণিক ব্যবস্থার কথা। সবকিছু খুব দ্রুততার সঙ্গে করতে হবে এমনটাই আশা করেন সবাই। কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবের সঙ্গে তাল মেলাতে এখনই আমাদের সেই সামর্থ্য নেই।

মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের বিষয়ে তিনি বলেন: ওই দুই সাংবাদিক রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তারা ক্র্যাকডাউন তদন্ত করতে গিয়েছিল।

দেশটির বাক স্বাধীনতা রুদ্ধ হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন: মিয়ানমার কোর্টকে অনুসরণ করছে। আমি মনে করি, আমাদের আরেকটু দেখা দরকার আসলে বিষয়টি বাক স্বাধীনতা নাকি পদ্ধতিগত বিষয়।

‘তবে তারা দুজন কোর্টের রায়ের ব্যাপারে প্রশ্ন তুলতে পারবেন ও আপিল করতে পারবেন। আমি মনে করি, মিয়ানমারে এখনও সংবাদমাধ্যমের প্রচুর স্বাধীনতা রয়েছে।’

সু চি বলেন: বিশ্বের কাছে এই সমস্যাটা পাহাড় সমান হয়েছে। তবে জাপানের সাহায্যর দিকে তাকিয়ে আছি আমরা। প্রকৃতপক্ষে সাহায্য করার চেয়ে বুঝাপড়ার বন্ধুত্ব খুব প্রয়োজন। আমরা জাপানের প্রতি আশাবাদী। আমরা আশাবাদী জাপান বিশ্বের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক পুনর্গঠনে সহায়তা করবে।

রোহিঙ্গাদের ওপর অমানবিক অত্যাচার এবং সামরিক অভিযান বন্ধে নৈতিকভাবে নিজের দায়িত্বের বিষয়ে চুপ থাকায় নানা সময়ে সমালোচনার পাশাপাশি  অং সান সু চির নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি উঠেছে বিশ্বজুড়ে। এমনকি কয়েকদিন আগে সু চিকে দেয়া কানাডার সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিয়েছে দেশটির পার্লামেন্ট। এ বিষয়ে তিনি বলেন: আমি পুরস্কার কিংবা সম্মাননার চিন্তা করি না। পুরস্কার আসবে ও যাবে।

Tags: অং সান সুচিমিয়ানমাররোহিঙ্গাসম্মানসূচক নাগরিকত্বসু চি
Previous Post

রাতে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য ও যুক্তফ্রন্ট নেতাদের বৈঠক

Next Post

কোহলির অনুরোধে ভারতীয় ক্রিকেটে ‘হৈ-চৈ’

Next Post

কোহলির অনুরোধে ভারতীয় ক্রিকেটে ‘হৈ-চৈ’

সুন্দরবনে কাছিমের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT