চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের খাবারের দায়িত্ব নিচ্ছে ডব্লিউএফপি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:40 অপরাহ্ন 15, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ আসা দিন দিন কমে আসছে। এখন আর আগের মতো ত্রাণ আসছে না। ৭ লক্ষাধিক রোহিঙ্গার জন্য যেখানে গড়ে প্রতিদিন ৫শ’ মেট্রিক টন ত্রাণ প্রয়োজন সেখানে আসছে মাত্র ১শ’ মেট্রিক টনের মতো। এ অবস্থায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার।

গত আড়াই মাস ধরে টেকনাফ ও উখিয়ার ১২টি পয়েন্টে রোহিঙ্গাদের মাঝে বাংলাদেশিদের দেয়া ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ অবস্থায় আগামী ডিসেম্বর মাসের শুরু থেকে পুরো ত্রাণ বিতরণের দায়িত্ব নিতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)।

মিয়ানমার থেকে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে এখনো আসছে রোহিঙ্গারা। আর নতুন আসা রোহিঙ্গাদের তালিকা ভুক্ত করে ক্যাম্পে পাঠিয়ে দিচ্ছে সেনা সদস্যরা।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ১২টি পয়েন্টে দেয়া হচ্ছে ত্রাণ। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দেয়া হয় ত্রাণ। কিন্তু এখন ত্রাণ আসা কমে যাওয়ায় ৮টার স্থানে ১২ টার সময় ও অনেক সময় রোহিঙ্গারা পাচ্ছে না ত্রাণ।

বর্তমানে দেশীয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ত্রাণ আসা কমে যাওয়ায় রোহিঙ্গাদের দীর্ঘসময় ধরে লাইনে অপেক্ষা করতে হয়। সবগুলো ত্রাণ বিতরণ কেন্দ্রেরই এখন একই চিত্র।

উখিয়ার বালুখালীর ২ নং বিতরণ পয়েন্টে কথা হয় রোহিঙ্গা যুবক নুুরুল আলম, রহিম উদ্দিন ও জয়নাল আবেদীনের সাথে।

তারা বলেন, ত্রাণ আসার কথা ১১টার দিকে। কিন্তু এখনও ত্রাণ আসেনি। তাই বসে আছি। খাওয়া-দাওয়া বন্ধ করে এখানে বসে আছি।

“কার্ড নিয়ে মালের জন্য আসছিলাম, কিন্তু মাল এখনো আসেনি। কখন আসবে জানি না। বাসায় বাচ্চারা না খেয়ে আমার অপেক্ষায় বসে আছে।”

রোহিঙ্গা অনুপ্রবেশের শুরু থেকেই মানবিক দৃষ্টিকোণ থেকে ব্যাপক ত্রাণ সহায়তা দিয়েছে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান।

মূলত টেকনাফ ও উখিয়ার মোট ১২টি পয়েন্টে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলতো। রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য ৫শ’ মেট্রিক টনের বেশি ত্রাণের প্রয়োজন হলেও এখন আসছে প্রায় ১শ’ মেট্রিক টন।

জানা গেছে, বর্তমানে উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালী, পালংখালী, থাইংখালী, টেকনাফ উপজেলার উনছিপাং, হ্নীলা, হোয়াক্যং, নয়াপাড়া, লেদা এবং বান্দরবানের তমব্রু এলাকায় সাত লাখের বেশি নতুন রোহিঙ্গা রয়েছে।

এমনিতে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয় সকাল আটটা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর এ ত্রাণের আসায় ভোর রাত ৩টা থেকে এসে রোহিঙ্গারা লাইনে দাঁড়িয়ে থাকে। এখন তাদের অপেক্ষার প্রহর কাটছে না।

কক্সবাজার উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিকারুজ্জামান বলেন, ‘হয়ত ত্রাণ দেওয়ার ক্ষেত্রে গাড়ির সংখ্যা কমেছে, শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। এখন গড়ে প্রতিদিন আমরা ১০০-১২০ মেট্রিক টন চাল ত্রাণ পাচ্ছি।’

ত্রাণের পাশপাশি নিবন্ধনের কাজও এগিয়ে চলছে। এ কাজ শেষ হলে ডব্লিউএফপি ত্রাণের কাজ করবে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ বলেন, সেনাবাহিনীর পাশাপাশি বেশক’টি পয়েন্টে বিশ্ব খাদ্য কর্মসূচী ডব্লিউএফপি রোহিঙ্গাদের মাঝে চাল, ডাল এবং তেল বিতরণ করছে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন বলেন, ‘আগামী ডিসেম্বর মাসের শুরু থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম এককভাবে পরিচালনার দায়িত্ব ডব্লিউএফপি’কে দেয়া হচ্ছে। ত্রাণ দেওয়ার সমস্ত কার্যক্রম ডব্লিউএফপি’কে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি।’

 

Tags: ডব্লিউএফপিবিশ্ব খাদ্য সংস্থারোহিঙ্গা
Previous Post

ইব্রাহীম খালেদ ঘোলা পানিতে মাছ শিকার করতে চান: নৌপরিবহনমন্ত্রী

Next Post

ক্লান্ত কোহলি বিশ্রাম চান

Next Post

ক্লান্ত কোহলি বিশ্রাম চান

জিম্বাবুয়ে সেনাবাহিনী দ্বারা গৃহবন্দী পরিস্থিতি দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গৃহবন্দী মুগাবে, সেনাবাহিনীর দখলে জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT