চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা-জাতিসংঘ-মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘে নিন্দা প্রস্তাব

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। তবে ইতোমধ্যে রোহিঙ্গাদের কয়েকটি গ্রুপের এই অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি।

জানা গেছে, বেশ কিছুদিন বন্ধ থাকার পর সীমান্ত অতিক্রম করে রোহিঙ্গারা আবারও বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। বিশেষ করে তারা এপারে আসতে নাফ নদী ব্যবহার করছে।

গত ৫ দিনে অনুপ্রবেশের চেষ্টা করা কয়েকটি গ্রুপকে প্রতিহত করে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়ার কথা জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।

কক্সবাজারের  টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরিফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন: শুক্রবার গভীররাতে টেকনাফের নীলা নয়াপাড়া নাফ নদীর কুতুবদিয়া ঘাট এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে একটি নৌকাসহ মিয়ানমারের ৬ নাগরিককে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন নারী এবং তিনজন শিশু ছিল। পরে গভীর রাতে একই পয়েন্ট দিয়ে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

গত পাঁচ দিনে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বেশ কয়েকটি রোহিঙ্গাদের গ্রুপ বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে বলে বিজিবির এই কর্মকর্তা জানিয়েছেন।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মঞ্জুরুল হাসান খান বলেন: গত এক সপ্তাহে সীমান্তের বিষয় বিশ্লেষণ করে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন: বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফের ৩৪টি ক্যাম্পে ১১ লাখের অধিক রোহিঙ্গা বসবাস করছে। এসব রোহিঙ্গাদের সামাল দিতে আমরা কষ্টে আছি। তার ওপর যদি আবার রোহিঙ্গা আসে, তাহলে চরম সমস্যায় পড়ে যাবো আমরা।

Previous Post

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

Next Post

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

Next Post
তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল

তালেবানের সঙ্গে শান্তিচুক্তি বাতিল করলেন ট্রাম্প

জাতীয় পার্টিতে অবশেষে রওশন-কাদেরের ‘সমঝোতা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT