চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমাঞ্চকর জয়ে সিরিজ ইংল্যান্ডের ঘরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:45 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

জার্সির রং পাল্টাতেই যেন অন্যরকম করে পাল্টে গেল ইংল্যান্ড শিবির। সেটা এমনই যে, যাদের বিপক্ষে বাজেভাবে অ্যাশেজ সিরিজ হাতছাড়া করেছে কদিন আগে, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ওয়ানডের সিরিজ জিতে নিল ইয়ন মরগ্যানের দল। রোমাঞ্চ ছড়ানোর পর রোববারের জয়টি ১৬ রানের।

সিডনিতে শুরুতে ব্যাট করে জস বাটলারের সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩০২ রান জমা করে ইংল্যান্ড। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের বেশি এগোতে পারেনি অস্ট্রেলিয়া।

জনি বেয়ারস্টোর সঙ্গে ৩৮ রানের শুরু এনে দিয়েছিলেন জেসন রয় (১৯)। পরে রয়, অ্যালেক্স হেলস (১) ও ইংল্যান্ডের ২১তম ক্রিকেটার হিসেবে ১০০তম ওয়ানডে খেলতে নামা জো রুট (২৭) ফিরে গেলে বিপদেরই আভাস পেয়েছিল সফরকারীরা। রেয়ারস্টোও (৩৯) ততক্ষণে সাজঘরে।

দলীয় ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে বসা ইংলিশদের উদ্ধারে পরের প্রতিরোধ মরগান ও জস বাটলারের। সেই জুটি অবশ্য ৬৫ রানের বেশি এগোয়নি। কিন্তু অধিনায়ক মরগান যখন ২ চার ও এক ছক্কার ইনিংস সাজিয়ে ৫০ বলে ৪১ রানে ফিরলেন, ততক্ষণে বড় সংগ্রহ গড়ার তল পেয়ে গেছেন শেষের দিকের ব্যাটসম্যানরা।

হঠাত অচেনা হয়ে পড়া মঈন আলি (৬) দ্রুত ফেরাতেও তাই ধাক্কা আসেনি। শেষ ১২ ওভারে বাটলার ও ক্রিস ওকস ঝড়ের কাছে উল্টো উড়ে গেছে অজি শিবির। স্বাগতিক বোলারদের তুলোধুনো করে এসময় একশর ওপরে রান তোলেন দুজনে।

শেষের ওই জুটি আর ভাঙা যায়নি। ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে অপরাজিত থাকেন বাটলার। উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ঠিক ১০০ রানের ইনিংসটি ৬ চার ও ৪ ছক্কায় সাজানো, ৮৩ বলের সাহায্যে।

ওকস অপরাজিত ছিলেন ৫৩ রানে। ৫ চার ও ২ ছক্কায় তার ঝড় তোলা ইনিংসটি ৩৬ বলের।

স্টার্ক ওভারের কোটা পূরণ করে ৬৩ রান খরচায় উইকেটশূন্য। ৬৮ রানে দুই উইকেট হ্যাজেলউডের। কামিন্স, স্টোয়নিস, জাম্পা ও মার্শের ঝুলিতে গেছে একটি করে উইকেট।

জবাব দিতে নেমে ডেভিড ওয়ার্নার (৮) ও ক্যামেরন হোয়াইট (১৭) দ্রুত ফিরে গেলে শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ারও। সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন গত দুই ম্যাচে শতক করা অ্যারন ফিঞ্চ ও স্টিভেন স্মিথ।

ফিঞ্চ এদিন ৬২ রানের বেশি এগোতে পারেননি। ৩টি করে চার-ছয়ে ৫৩ বলের ইনিংস তার। অধিনায়ক স্মিথও ৪৫ রানে ফিরে যান। ততক্ষণে দল দুইশর কাছে চলে গেছে।

অজিদের সম্ভাবনাটা আরও উজ্জ্বল হয় পরের দুই ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে। মিচেল মার্শ ও মার্কাস স্টোয়নিস এসময় রানের সঙ্গে পাল্লা দিয়ে এগোতে থাকেন। কিন্তু কাজের কাজটা শেষ করে আসতে পারেননি কেউই।

মার্শ ফেরেন ৫৫ রানে। স্টোয়নিস ৩ চার ও ২ ছয়ে ৪৩ বলে ৫৬ রানে। শেষদিকে টিম পেইনের অপরাজিত ৩১ কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। তার ৩৫ বলের ইনিংসটি সময়োপযোগী ছিল না।

ইংলিশদের হয়ে মার্ক উড, ক্রিস ওকস ও আদিল রশিদ ২টি করে উইকেট নিয়েছেন। মঈন উইকেট না পেলেও ১০ ওভারে ৫৭ রান খরচার পথে প্রতিপক্ষকে আটকে রাখতে সমর্থ্য হন।

Tags: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
Previous Post

নারী ভক্তদের মন ভাঙছেন এড শিরান

Next Post

বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কী? টুইটারে খালেদা

Next Post

বিচারাধীন মামলার রায় ঘোষণা আদালত অবমাননা নয় কী? টুইটারে খালেদা

ম্যালওয়্যার

ক্রোম ও ফায়ারফক্সে ভয়াবহ ম্যালওয়্যাররূপী এক্সটেনশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT