শুরু হলো মুসলমানদের আত্মশুদ্ধি আর সংযমের পবিত্র মাস মাহে রমজান। রাতে তারাবির নামাজ পড়ার পর ভোরে সেহরি খেয়ে রোববার প্রথম রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
শনিবার রাতে তারাবি ও সেহরির পর বাংলাদেশের মুসলমানদের জন্য রোববার থেকে রোজা শুরু। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান শুরু হয়েছে শনিবার।
এ মাসেই নাজিল হয়েছিল পবিত্র কোরআন শরীফ। হাদিসে আছে, এ মাসে যে কোনো নফল ইবাদত ফরজের সমান আর ফরজে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। মুসলমানরা এই এক মাস সিয়াম সাধনার পাশাপাশি দান খয়রাতসহ বিশেষ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য ও করুণা লাভে সচেষ্ট থাকেন। রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফেরাতের আর শেষের ১০ দিন নাজাতের।
এশার নামাজের পর তারাবি নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে রোজার আনুষ্ঠানিকতা। আর শেষ রাতে সেহরি খেয়ে মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন। ঢাকা ও আশপাশের এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর রাত ৩টা ৪০ মিনিট এবং আগামীকালের ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট।
২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লায়লাতুল কদর পালন হবে। আর ২৩ জুন শুক্রবার পবিত্র জুমাতুল বিদা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









