চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:00 পূর্বাহ্ন 31, মার্চ 2018
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

রোববার দিনব্যাপী সফরে চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বাংলাদেশ স্কাউটের ষষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা)-এ অংশ নেবেন। এছাড়াও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

প্রধানমন্ত্রী সকালে হেলিকপ্টারে জেলার হাইমচর উপজেলায় পৌঁছে সেখানে চরভাঙ্গায় ষষ্ঠ কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে তিনি জেলা সদরে যাবেন এবং চাঁদপুর স্টেডিয়াম থেকে ২৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ২৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রকল্পগুলো হচ্ছে:
চাঁদপুর জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৬-তলা ভিত্তির ওপর নির্মিত ৪-তলা স্টাফ কোয়ার্টার, চাঁদপুর পৌরসভায় পুরানবাজার ভূগর্ভস্থ পানি শোধনাগার ও উচ্চ পানি সংরক্ষণাগার, পুরানবাজার ইব্রাহিমপুর সাখুয়ায় মেঘনার ভাঙ্গন থেকে চাঁদপুর সেচ প্রকল্পের সুরক্ষা প্রকল্প (প্রথম পর্যায়), মেঘনা নদীর (হ্ইামচর) ভাঙ্গন থেকে চাঁদপুর সেচ প্রকল্প এলাকা সুরক্ষা ও বাঞ্ছারামপুর উপজেলা সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়), চাঁদপুর সরকারি কলেজের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গার্লস হোস্টেল, চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের ৪-তলা একাডেমিক ভবন, মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের ৪-তলা একাডেমিক ভবন, মতলব উত্তর উপজেলার কলিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪-তলা একাডেমিক ভবন, কচুয়া উপজেলায় কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের ৪-তলা একাডেমিক ভবন, ফরিদগঞ্জ উপজেলার লাউতলীতে ড. রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও ৪-তলা একাডেমিক ভবন, শোল্লা উচ্চবিদ্যালয় একাডেমিক ভবন, মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, জেলার ৮ উপজেলায় ৬০ ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন, হাইমচর থেকে চর ভিরিবি সড়ক উন্নয়ন, চাঁদপুর সদর উপজেলায় হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ, আমিনুল হক পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারণ, কদমতলা পৌর সুপার মার্কেট, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে নিহত ছাত্রলীগ নেতা শহীদ জিয়াউর রহমান রাজু স্মরণে নির্মিত ‘রাজু চত্বর’, চাঁদপুর মেরিন টেকনোলজি ইনস্টিটিউট ও ধনাগোদা নদীর ওপর মতলব সেতু।

প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হচ্ছে:
মতলব দক্ষিণ উপজেলার গলিমখানে চাঁদপুর-কুমিল্লা সংযোগস্থলে বাউন্ডারি গেট নির্মাণ, কচুয়া উপজোর জগতপুর অংশে চাঁদপুর-কুমিল্লা সংযোগস্থলে বাউন্ডারি গেট নির্মাণ, ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর-লক্ষ্মীপুর সংযোগস্থলের চরমান্দারিতে বাউন্ডারি গেট নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক নির্মাণ, মতলব উত্তর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক নির্মাণ, কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে মু্িক্তযুদ্ধের স্মৃতি নির্মাণ, হাইমচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ। হাজিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতিফলক নির্মাণ। কচুয়া পৌরসভায় আন্ডারগ্রাউন্ড ওয়ার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ, চাঁদপুর জেলায় মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় হারুনা ফেরিঘাট ও কাটাখাল বাজার রক্ষা প্রকল্প, ফরিদগঞ্জ উপজেলার বাশারাও হাইস্কুল শিক্ষা ভবন নির্মাণ। ফরিদঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয় শিক্ষা ভবন নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল হাইস্কুল শিক্ষা ভবন নির্মাণ। মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁ দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলায় মতলব পৌর ভূমি অফিস নির্মাণ, মতলব দক্ষিণ উপজেলায় নারায়ণপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, শাহরাস্তি উপজেলার রাগই ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন, কচুয়া উপজেলার কচুয়া দক্ষিণ ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, কচুয়া উপজেলার কাদলা ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ, হাইমচর উপজেলার স্নাবালা জিসি-শরিয়তপুর-চন্দ্রপুর আরএন্ডএইচ সড়ক উন্নয়ন, মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১-শয্যা থেকে ৫০ শয্যয় উন্নয়ন এবং চাঁদপুর পরিবার পরিকল্পনা অফিস ও চাঁদপুর পৌর অফিস ভবন নির্মাণ।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি একই স্থান থেকে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর উপলক্ষে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তিনি ৮ বছর পর চাঁদপুর সফরে আসছেন। জেলা হাইমচর উপজেলার সড়কগুলো সুসজ্জিত করা হয়েছে।

তোরণ, বিলবোর্ড ও ফেস্টুনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতির সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শিত হচ্ছে। এছাড়া আসন্ন সংসদ নির্বাচনে মনোয়নপ্রত্যাশী দলীয় নেতারাও অনেক তোরণ নির্মাণ করেছেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজ
Previous Post

সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়ক বাপ্পী

Next Post

সব নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি

Next Post
৩ নম্বর সতর্ক সংকেত

সব নদীবন্দরে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি

রাশিয়া-ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার-যুক্তরাজ্য

এবার রাশিয়া থেকে ২৩ ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT