গত বুধবার রাজধানী ঢাকার আসাদগেটে অবস্থিত ফ্যামিলি ওয়ার্ল্ড টাওয়ারের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করেছে দেশের প্রথম রোবট রেস্টুরেন্ট। বাংলাদেশে এটিই প্রথম রেস্টুরেন্ট যেখানে দু’টি রোবট গ্রাহকদের সরবরাহ করছে খাবার। মূলত শিশুদের বিনোদনের বিষয়টি চিন্তা করেই এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। এছাড়া সব বয়সের মানুষের ভেতরও বেশ আগ্রহ সৃষ্টি করেছে দুই রোবট।
দেখুন ডিজিটাল শর্ট :









