চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোবট বিপ্লব: সৃষ্টির সঙ্গে থাকবে বিনাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 21, অক্টোবর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

২০২৫ সাল নাগাদ সারাবিশ্বে মোট কর্মসংস্থানের অর্ধেক কিংবা তারও বেশি দখলে নেবে মেশিনারি। যা প্রত্যক্ষ বিচারে উৎপাদন ব্যবস্থার জন্য সম্ভবনা। ঠিক তেমনই কর্মসংস্থান হারানোর ঝুঁকিতে পড়বে অনেক পেশাজীবী শ্রেণী। উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির এমন ব্যবহার আমাদের মুখোমুখি করবে,‘সৃষ্টির বিপরীতে বিনাশ পরিস্থিতির’।  উৎপাদন বৃদ্ধি এবং ব্যবসায়িক মুনাফার স্বার্থে সেটির সঙ্গে মানিয়ে নিতে সব থেকে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কর্মজীবী শ্রেণীর।

সম্প্রতি ওয়ার্ড ইকোনোমিক ফোরাম তাদের এক পূর্বাভাস মূলক গবেষণায় এ তথ্য তুলে এনেছে। 

থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি বলছে: এ সময়ের মধ্যে ‘রোবট বিপ্লব’ তার পূর্ণতা পাবে। যার ফলে কর্মক্ষেত্রে সংস্থানে আসবে এক বিশাল পরিবর্তন।  ৯ কোটি ৭০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা যেমন ওঠে এসেছে তাদের এ গবেষণায়, ঠিক তার বিপরীতে পুরাতন অনেক কর্মজীবী শ্রেণী হারিয়ে যাবার সম্ভবনার কথাও বলা হয়েছে।

যান্ত্রিকীকরণের ফলে শিফট ভিত্তিক, ম্যানুয়াল, প্রশাসনিক এবং ডাটা এন্ট্রি’র মতো সেক্টরগুলোতে কর্মরতরা সব থেকে বেশি কাজ হারানোর শঙ্কায় পড়বে।

এত শঙ্কার মাঝেও আশার আলো ওঠে এসছে ডাব্লিউ ই এফ’র গবেষণায়। তারা বলছে: নতুন নতুন কর্ম সম্ভবনা তৈরি হবে এ সময়ে। পাশাপাশি ওয়েব, সেন্সর, পরিবেশগত এবং সৃষ্ট ডাটা সমন্বিত বিশাল তথ্য ভাণ্ডারের ‘বিগ ডাটা’ এসময়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেখানেও তৈরি হবে বিশাল কর্মসংস্থান। গবেষণা প্রতিষ্ঠানটি এ সময়কে ‘গ্রীন ইকোনমি’র সময়কাল হিসেবে বর্ণনা করেছে।

ডাব্লিউ ই এফ তাদের এ গবেষণায় বিশ্বের ৩০০টি বৃহৎ ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ওপর সার্ভে পরিচালনা করেছে। এ প্রতিষ্ঠান গুলোতে ৮০ লাখ কর্মী সার্ভেকালীন সময়ে কর্মরত ছিলেন।

সার্ভেতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশ কর্মচারী মনে করছেন উৎপাদন ব্যবস্থায় মেশিনারি’র রোবটিক এমন ব্যবহারে উৎপাদন বর্তমান সময়ের তুলনায় অনেক অংশে বেড়ে যাবে। আবার ৪৩ শতাংশ এমন অনিবার্য ভবিষ্যতকে দেখছেন বাঁকা দৃষ্টিতে। তারা মনে করছে মেশিনারির ব্যবহার এমন বহুল আকারে শুরু হলে, তাদের অনেকে চাকুরি হারাতে পারেন।

বৈশ্বিক করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে উৎপাদন ব্যবস্থায় যান্ত্রিকীকরণ আরও বেশি ত্বরান্বিত হচ্ছে বলে মন্তব্য করেছে ডাব্লিউ ই এফ। তারা বলেছে: কোভিডে’র উদ্ভুত পরিস্থিতি’ত উৎপাদন ব্যবস্থায় মেশিনারির ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। সঙ্কট সামাল দিতে উৎপাদন প্রতিষ্ঠান গুলো ব্যয় সংকোচ নীতি গ্রহণ করেছে, কাজে নতুন পদ্ধতির সঙ্গে রপ্ত হচ্ছে।

এটা অটোমেশনে’র জন্য যেমন সুসংবাদ হয়ে এসেছে, ঠিক বিপরীতে অবস্থা কর্মজীবী শ্রেণীর।  স্বাভাবিক পরিস্থিতি মধ্যদিয়ে উৎপাদন ব্যবস্থায় মেশিনারির ব্যবহার বাড়তে থাকলে শ্রমিকরা যে ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হতো, কোভিড পরিস্থিতিতে হুট করে এমন পরিবর্তনে তারা দ্বিগুণ চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে।  সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

Tags: করোনাকরোনাভাইরাসকর্মসংস্থানকোভিড-১৯
Previous Post

সৌদি যুবরাজের বিরুদ্ধে জামাল খাসোগির বাগদত্তার মামলা

Next Post

করোনাভাইরাস: সুস্থতার হার বাড়ছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: সুস্থতার হার বাড়ছে

চট্টগ্রামের ভাষায় সুমন কল্যাণের পূজার গান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT