চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-মেসি এখন সমানে সমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2017
in স্পোর্টস
A A
রোনালদো ও মেসি ফুটবল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর আগেও ব্যবধানটা ছিল লিওনেল মেসি-৪, ক্রিস্টিয়ানো রোনালদো-১! আর্জেন্টাইন অধিনায়কের চিরপ্রতিপক্ষ ভাবা হলেও পর্তুগিজ অধিনায়ক তখন কেবলই পিছিয়ে পড়ছিলেন ব্যক্তিগত অর্জনের দৌড়ে।

২০১৩ সালের পর থেকে সিআর সেভেনের ঘুরে দাঁড়ানোর শুরু। বাকি চার বছরে কেবল একবারই মেসিকে ছাড় দিয়েছেন রোনালদো। বৃহস্পতিবার আরও একবার ব্যালন ডি’অর হাতে তুললেন। তাতে মেসির সঙ্গে তার ব্যক্তিগত অর্জনের পাল্লাটা এখন সমানে সমান।

২০১০ সালে ফিফা ব্যালন ডি’অর একীভূত হওয়ার আগে একবার করে জিতেছিলেন দুজনে। রোনালদো ২০০৮, মেসি ২০০৯ সালে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা তিনবার ফিফা ব্যালন ডি’অর ট্রফি নিজের দখলে রেখেছিলেন মেসি। পরের দুই বছর রোনালদো। ২০১৫ সালে শেষবারের মত ফিফা ব্যালন ডি’অর গেছে মেসির ঘরে।

২০১৬ সালে ফিফা ও ব্যালন ডি’অর আলাদা হওয়ার পর টানা দুবছর ফিফা ও ইউরোপ বর্ষসেরা হলেন রোনালদো। পাঁচটি করে ফিফা বর্ষসেরা ও ইউরোপ সেরার ট্রফি আছে তার ঘরে। মেসিরও তাই।

কেবলমাত্র ইউরোপের সর্বোচ্চ গোলসংগ্রাহকের ট্রফি গোল্ডেন সু’র হিসাবে পিছিয়ে ছিলেন মেসি। গত মাসে সেটাতেও সমতা এনেছেন বার্সেলোনা মহাতারকা। রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের সঙ্গে মিলে তার সোনার জুতার সংখ্যাটাও এখন সমান চার!

চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্ষেত্রেও বেশ আশ্চর্যজনকভাবে সমতা দুজনের মধ্যে! ক্লাবের হয়ে দুজনেই জিতেছেন চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ইউরোপ সেরার পর রিয়ালের হয়ে ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন সিআর সেভেন। বার্সার জার্সি গায়ে মেসি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ২০০৬, ২০০৯, ২০১১ ও ২০১৫ সালে।

অবশ্য একটা জায়গায় দুজন দুজনের থেকে এগিয়ে আছেন বেশ। রোনালদো দেশের হয়ে ইউরো কাপের মত বড় শিরোপা জিতলেও মেসির অবস্থা বেশ দৈন্য! ২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনাল থেকে রানার্সআপ হয়ে ফেরার পর ২০১৫ ও ২০১৬ সালে কোপা আমেরিকাতেও ব্যর্থ মেসি। মেসি আবার দেশের হয়ে অলিম্পিক সোনা জিতেছেন, রোনালদোর যেটা জয়ের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

তবে একটা বিষয় সম্পূর্ণ পরিষ্কার। ২০০৮ সাল থেকে ইউরোপ ও ফিফার সেরা পুরষ্কারগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন ফুটবলের বর্তমান দুই মহাতারকা। ২০১৭ সাল দুজনের মধ্যে এনে দিয়েছে সমতা। তাই ২০১৮ সালটা হতে চলেছে রোনালদো-মেসির জন্য মহাগুরুত্বপূর্ণ এক বছর। দুজনের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার বছর। সেটাই হবে নাকি নেইমার বা  তৃতীয় আরেকজন ভাগ বসাবেন দুই মহাতারকার রাজত্বে, সেটাই এখন দেখার অপেক্ষা।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোব্যালন ডি”অরলিওনেল মেসি
Previous Post

একাত্তরের গৌরবের সাক্ষী কলকাতার ধর্মতলার আকাশবাণী

Next Post

নায়ক মান্না ভক্ত জায়েদ!

Next Post
ট্রেলারে ‘অন্তর জ্বালা’

নায়ক মান্না ভক্ত জায়েদ!

ক্রিস্তিয়ানো রোনালদো গোল্ডেন বল পুরস্কার হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির জন্যই রিয়ালে থাকতে চান রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT