চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো ফেরায় আরও উদ্দীপ্ত পর্তুগাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 05, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

শক্তিশালী ও ফেভারিট স্পেনের বিপক্ষে শুরু হবে পর্তুগালের বিশ্বকাপ মিশন। হাতে সময় ১১ দিন। বিশ্বসেরা হওয়ার লক্ষ্যে ইউরো সেরাদের ক্যাম্প চলছিল মহাগুরুত্বপূর্ণ একজনকে ছাড়াই। সেই ‘একজন’ ক্রিস্টিয়ানো রোনালদোও যোগ দিয়েছেন কাসাকায়েসের ক্যাম্পে। অধিনায়ককে নিয়ে এখন আরও উদ্দীপ্ত পর্তুগিজদের ক্যাম্প।

দীর্ঘ এক ইউরোপিয়ান মৌসুম শেষে ক্লান্তি কাটাতে রোনালদোকে ছুটি দিয়েছিলেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। সেই ছুটি শেষে ক্যাম্পে ফিরেছেন সিআর সেভেন। খেলবেন লিসবনে বৃহস্পতিবার নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচও, প্রতিপক্ষ আলজেরিয়া। রোনালদোকে ছাড়া প্রথম প্রীতি ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পর্তুগিজরা।

জাতীয় দলে যোগ দিয়েই নিজের জার্সি নাম্বার ৭ পরিহিত একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো। তাতে লেখা, ‘বিশ্ব চেয়ে আছে। চলো কাজে লেগে পরা যাক।’

রাশিয়া বিশ্বকাপে ১৫ জুন স্পেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল, ম্যাচটি সোচিতে। গ্রুপ ‘বি’তে রোনালদোদের বাকি দুই প্রতিপক্ষ মরক্কো ও ইরান।

পর্তুগালের ২৩ সদস্যের চূড়ান্ত দল
গোলরক্ষক: অ্যান্থনি লোপেজ, বেটো, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ব্রুনো আলভেজ, সেড্রিক সোয়ারেস, হোসে ফোন্টে, মারিও রুই, পেপে, রাফায়েল গুয়েরেইরো, রিকার্ডো পেরেইরা, রুবেন ডিয়াজ।

মিডফিল্ডার: আদ্রিয়েন সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও মারিও, জোয়াও মৌতিনহো, ম্যানুয়েল ফার্নান্দেজ, উইলিয়াম কার্ভালহো, বের্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: আন্দ্রে সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জেলসন মার্টিন্স, গনসালো গুইডেস, রিকার্ডো কুয়ারেসমা।

Tags: পর্তুগাল বিশ্বকাপ দলরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদোলিড স্পোর্টস
Previous Post

সমৃদ্ধি আর অগ্রযাত্রার প্রামাণ্য দলিল

Next Post

ঈদে ‘ফেসবুক প্রেম’ করবেন কণ্ঠশিল্পী ইলিয়াস

Next Post

ঈদে ‘ফেসবুক প্রেম’ করবেন কণ্ঠশিল্পী ইলিয়াস

সাঁড়াশি অভিযানে বস্তির বিলাসবহুল ঘর ছেড়ে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT