চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদো ঠিক যেন মাইকেল জর্ডান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 পূর্বাহ্ন 10, জুন 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও মাইকেল জর্ডানের ছবি, দুই খেলোয়াড়ের প্রতিচ্ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন, দেখেছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকাকে ভালোই জানা স্পোর্টিং লিসবনে একসময়কার সতীর্থ মাতে রদ্রিগো তেয়োর। জানা থেকেই দাবি, রোনালদো হলেন ফুটবলের মাইকেল জর্ডান, যিনি ক্যারিয়ারে সবকিছু অর্জনে কখনোই পিছপা হন না!

আমেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের জীবনী নিয়ে নেটফ্লিক্সের সাম্প্রতিক তথ্যচিত্র ‘দ্য লাস্ট ড্যান্স’ ঘিরে কয়েকদিন ধরেই বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তথ্যচিত্রে দেখানো হয়েছে কোনকিছু পাওয়ার ইচ্ছা করলে সেটা যেকোনো মূল্যে আদায় করেই ছাড়তেন জর্ডান।

নিজেকে ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে কখনোই পিছু হটেননি জর্ডান। একই ব্যাপার রোনালদোর মধ্যেও আছে বলে মন্তব্য ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত স্পোর্টিংয়ে খেলা তেয়োর। তরুণ বয়স থেকেই রোনালদো বিশ্বের সেরা ফুটবলার হয়ে ওঠার যে পরিশ্রম করতেন, সেটা সামনে থেকেই দেখেছেন তিনি।

‘তার মতো একজন বিস্ময়কর খেলোয়াড়কে সামনাসামনি দেখতে পারার সৌভাগ্য আমার হয়েছে।’

‘১৭ বছর বয়স থেকেই রোনালদো ছিল সবার আলাদা। আমরা ফুটবল খেলতাম, সেখানে ছিল আমাদের মধ্যে সেরা। বিলিয়ার্ড খেলতাম, সেখানেও সে সেরা। যখন ওজন তুলতাম, সে সবার চেয়ে বেশি ওজন তুলতো। তাকে দেখে আমার মাইকেল জর্ডানের কথা মনে পড়ে। যিনি সবকিছুর জন্যই প্রতিযোগিতা করতেন। সে ব্যক্তিগতভাবে অনুশীলন করতো, এমনকি ম্যাচের দিনেও।’

অনেক আগে আলাদা হয়ে গেলেও এখনও রোনালদোর সঙ্গে তার ভালো সম্পর্ক আছে বলে জানিয়েছেন তেয়ো, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার এখনও ভালো সম্পর্ক আছে। জন্মদিনে আমার স্ত্রী আমাকে রোনালদোর স্বাক্ষর করা জুভেন্টাসের জার্সি উপহার দিয়েছে। সে কীভাবে এটা পেয়েছে আমি জানি না।’

Tags: জুভেন্টাসপর্তুগালমাইকেল জর্ডানরোনালদোলিড স্পোর্টসলিসবন
Previous Post

‘ডিসেম্বরে নয়, আগস্টে করোনাভাইরাস ছড়ায় চীনে’

Next Post

আবারও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মৃত্যুর মিছিল

Next Post
করোনা রোগীদের জন্য চিকিৎসা প্রদানকারী স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে মৃত্যুর মিছিল

ক্রিকেট মাঠে দুই আম্পায়ার আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘করোনা-বদলি’ ও নতুন যেসব নিয়ম করল আইসিসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT