চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো গোল করলেন-করালেন, জয়ে বছর শেষ ম্যানইউর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আক্রমণাত্মক ফুটবল খেলে ঘরের মাঠে বছরের শেষ হাসি এনেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির বিপক্ষে সহজ জয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বছরে শেষবারের মতো মাঠে নামে ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলি। বার্নলিকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমে নিজেদের নবম জয় তুলে নেয় রেড ডেভিলরা।

ইউনাইটেডের জয়ে একটি করে গোল করেছেন রোনালদো এবং ম্যাকটোমিন। রোনালদো একটি গোল করিয়েছেন। অন্য গোলটি প্রতিপক্ষের নিজেদের জালেই জড়িয়ে দেয়া উপহার! বার্নলির একমাত্র গোলটি এসেছে লেননের পা থেকে।

জিতে ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট এখন ইউনাইটেডের। শীর্ষে থাকা ম্যানসিটির সাথে পয়েন্ট ব্যবধান এখনো ১৯। ১৬ ম্যাচে মাত্র ১ জয়ে বার্নলির পয়েন্ট ১১।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা ম্যানইউ অষ্টম মিনিটে লিড পেয়ে যায় ম্যাকটোমিনের গোলে, বলের যোগানদাতা ছিলেন সিআর সেভেন। ২৭তম মিনিটে বেন মির নিজেদের জালে বল জড়িয়ে দিলে লিড হয়ে যায় ২-০।

ম্যাচের ৩৫তম মিনিটে রোনালদোর গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলদের। ম্যাকটোমিনের বল গোলরক্ষক ফিরিয়ে দিলে রোনালদোর পাল্টা শট ফেরানোর উপায় ছিল না। ৩৮ মিনিটে লেননের গোলে ব্যবধান কমায় বার্নলি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বার্নলি। কয়েকটা সুযোগ পেলেও হেনেসির দেয়াল ভেদ করতে পারেননি কেউই। ৩-১ গোলের জয়ে বছর শেষ করে রালফ র‍্যাঙ্গনিকের শিষ্যরা।

Tags: ইংলিশ প্রিমিয়ার লিগ-২০২১ওল্ড ট্রাফোর্ডবার্নলিম্যানইউম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

দিনাজপুরে চাষ হচ্ছে মরুভূমির মিষ্টি ফল ত্বীন

Next Post

চিড়িয়াখানায় পরিচ্ছন্নতাকর্মীকে কামড়ে ধরায় গুলি করে বাঘ হত্যা

Next Post
বাঘ জলাশয়ে বিশ্রাম নিচ্ছে, চট্টগ্রাম চিড়িয়াখানা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিড়িয়াখানায় পরিচ্ছন্নতাকর্মীকে কামড়ে ধরায় গুলি করে বাঘ হত্যা

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT