চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোয় সব সম্ভব, মেসি জ্বললেও তাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 অপরাহ্ন 08, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা কতটুকু? হোসে মরিনহোর দাবি ‘অর্ধেক-অর্ধেক’! নিজ দেশের জাতীয় দলের মূল্যায়ন করতে গিয়ে স্পেশাল ওয়ান বলছেন, ক্রিস্টিয়ানো রোনালদো থাকলে বিশ্বকাপ জিতেও যেতে পারে পর্তুগিজরা।

আর রোনালদো না থাকলে? মরিনহো বলছেন, কানাকড়ি মূল্যও নেই ২০১৬ ইউরো জয়ী দলটির। লিওনেল মেসির আর্জেন্টিনা সম্পর্কেও একই ভবিষ্যৎবাণী ম্যানইউ কোচের।

২০১৬ সালে ফুটবল ইতিহাসে প্রথমবারের মত পর্তুগালকে কোন বৈশ্বিক শিরোপা জিতিয়েছিলেন রোনালদো। ফ্রান্সের বিপক্ষে টুর্নামেন্টের ফাইনালে চোটের কারণে অবশ্য খেলা হয়নি সিআর সেভেনের। কিন্তু ডাগআউটে তার উপস্থিতিই বদলে দিয়েছিল পর্তুগিজদের মনোভাব। প্রথমবারের মতো কোন শিরোপা জিতে নেয় দেশটি।

বয়স ৩৩ চললেও এবারের ঘরোয়া মৌসুমে দারুণ ঝলমলে রোনালদো। শুরুতে খরায় ভুগলেও সবধরনের প্রতিযোগিতায় ইতিমধ্যেই ৪২ গোল হয়ে গেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার। ক্লাব রিয়াল মাদ্রিদকে তুলেছেন টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

ইএসপিএন ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে মরিনহোর দাবি, রোনালদো বিশ্বকাপে এমন পারফরম্যান্স দেখাতে পারলেই যেকোনো কিছু করতে পারবে পর্তুগাল।

‘পর্তুগাল দলটা এবার বিশেষ একটা দল। তবে রোনালদোকে ছাড়া এ দলটা কিছুই না। আবার সে থাকলে সবকিছুই সম্ভব।’

মেসিকে নিয়েও এমন ধারণা চেলসি, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পোর্তোর মত দলকে কোচিং করানো মরিনহোর, ‘আমার বিশ্বাস মেসিকে ছাড়া আর্জেন্টিনা একদমই প্রতিদ্বন্দ্বীতা গড়তে পারবে না। আর সে থাকলে দলটা সেরাদের একটি।’

মরিনহোর চোখে এবারের বিশ্বকাপে সবচেয়ে গোছানো দলের একটি ব্রাজিল। পাঁচবারের বিশ্বসেরা দেশটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রেডডেভিল কোচ।

‘ব্রাজিল দলটির গঠন, ট্যাকটিস আর মানসিকতা আমার দারুণ পছন্দ। ব্রাজিলিয়ানদের চিরাচরিত প্রতিভার সঙ্গে ফিটনেস ও কৌশলের দারুণ মিশেল আছে দলটিতে। দারুণ রক্ষণ আছে, গোল করতে পারা আর করানোর মত খেলোয়াড় আছে দলটিতে। নেইমার, কৌতিনহো, জেসাস; সবধরনের খেলোয়াড় আছে ব্রাজিল দলে।’

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিওনেল মেসিলিড স্পোর্টস
Previous Post

গান-কবিতার সঙ্গে ‘বিজ্ঞান ভাবনায়’ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন

Next Post

‘তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল’

Next Post
রঙ্গিন বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন হয়

‘তোমার আসন ঘেরি অনন্ত কল্লোল’

টানা চতুর্থ জয়ে আবাহনীর সঙ্গী মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT