চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর ফুটবলার হয়ে ওঠার গল্প

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
1:51 পূর্বাহ্ন 02, আগস্ট 2015
in স্পোর্টস
A A

তিনবারের ফিফা বিশ্বসেরা ফুটবলার পর্তুুগাল অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো ছোট বেলায় কখনোই কল্পনায় করতেন না যে তিনি একজন পেশাদার ফুটবলার হতে পারবেন। নিজের খুশি থেকে ফুটবল খেলতেন মাঠ কাঁপানো এই ফরোয়ার্ড।

সম্প্রতি হার্বালাইফ ম্যাগাজিনে নিজের ছোট বেলায় ফুটবল খেলা নিয়ে উন্মাদনার কথা জানিয়েছেন এই সুপার স্টার ফুটবলার।
রোনালদো জানান, তাদের পরিবারের সবাই ফুটবল ভক্ত। একদিন তিনি রাস্তায় ফুটবল খেলছিলেন। তখন তার বাবা তা দেখে তাকে বলেছিলেন, এখন থেকে রাষ্তায় আর খেলবে না কাজে যাওয়ার সময় তোমাকে ট্রেনে করে মাঠে নিয়ে যাবো। সেখানেই খেলবে তুমি।

প্রতিদিন বাবার সঙ্গে ট্রেনে করে অ্যানদোরিনহা ক্লাবে খেলতে যাওয়ার স্মৃতিচারণ করে রোনালদো জানান,  খুবই ভালো লাগতো তার সেসব দিনগুলো।

সেই থেকে শুরু রোনালদোর নিয়মতান্ত্রিক ফুটবল চর্চা। ছোটবেলায় ফুটবল লিগ প্রসঙ্গে রোনালদো বলেন, ১৯৯২ সালে অ্যানদোরিনহা ক্লাবে যখন খেলি, ওই সময়গুলোতে অন্যদের থেকে আমি নিজেকে পিছিয়ে রাখতাম। আমি কখনো চিন্তা করি নাই যে আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়াল মাদ্রিদ অথবা স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালে খেলতে পারব।

শুধু খেলার কথা না মাদ্রিদ এই সুপারস্টার ফরোয়ার্ড জানান তার শৈশবের কথা। তিনি বলেন, ছোট বেলায় আমি দেখতাম আমাদের দারিদ্রতা। চার ভাইবোনের মধ্যে আমি সবার ছোট ছিলাম। আমি বড় দুই ভাইয়ের সঙ্গে এক ঘরে ঘুমাতাম। ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালে খেলেছি।

নিজের ক্যারিয়ারের উত্থানপর্বের কথা বলতে গিয়ে তিনি বলেন, এরপরে স্বপ্নের শুরু, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ হয় আমার। আমার এখনো মনে আছে, অনেকটা স্বপ্নের ঘোরের মধ্যে ম্যান ইউয়ের জার্সি গায়ে জড়িয়েছিলাম। এরপর আমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

সত্যিই রোনালদো আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের ফুটবল প্রতিভা বিকশিত করেছেন। ২০০৯ তে ম্যান ইউ পাড়ি দিয়ে রিয়াল মাদ্রিদ এ যোগ দেওয়া রোনালদো নিজের জাত চিনিয়েছেন দূরন্ত গতি, ড্রিবলিং আর অসাধারণ সব গোলের মাধ্যমে। নিজেকে নিয়ে গেছেন সেরাদের সেরার কাতারে।

গত মৌসুমে মাদ্রিদের পক্ষে ২৮৮তম ম্যাচে ক্লাবের হয়ে ৩০০ গোল করেন রোনালদো।

আগামী মৌসুমের প্রি-সেশন ম্যাচ খেলতে রোনালদোর রিয়াল মাদ্রিদ রয়েছে এখন জার্মাানীর মিউনিখে। এখানে অরি কাপে মঙ্গলবার টটেনহ্যামের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরোনালদো
Previous Post

গুরুদাসপুর হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ!

Next Post

রোনালদোর ফুটবলার হয়ে ওঠার গল্প

Next Post

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু

নিম্ন আদালতে আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT