চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর দুই মিনিটের ঝড়ে ম্লান ‘মিশরীয় মেসি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 পূর্বাহ্ন 24, মার্চ 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাতটা ছিল ক্রিস্টিয়ানো রোনালদো বনাম মোহামেদ সালাহ’র লড়াই। উত্তেজনার রাতে গোল পোস্ট কাউকেই হতাশ করেনি। দেশের জার্সিতে গোল পেয়েছেন দুজনই। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সিআর সেভেনের দুই মিনিটের ঝড়ে ম্লান হয়ে যান ‘মিশরীয় মেসি’র তকমা পাওয়া সালাহ। রিয়াল তারকার জোড়া গোলে প্রীতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

সুইজারল্যান্ডের জুরিখে শুক্রবার রাতের ম্যাচটি ছিল নাটকীয়তা, আর উত্তেজনায় ঠাসা। যে ম্যাচে প্রায় হারতেই বসেছিল পর্তুগাল। কিন্তু রোনালদো আছেন বলেই এই যাত্রায়ও উতরে গেছে পর্তুগিজরা। নিশ্চিত হারের মুখে থাকা দলকে টেনে তুলেছেন তিনি। ম্যাচের যোগ হওয়া সময়ে (৯২, ৯৪ মিনিট) দুই গোল করে জয় এনে দিয়েছেন দলকে।

ম্যাচের শুরুতেই ধাক্কাটা খায় পর্তুগিজরা। ৮ মিনিটের মাথায় মিসরের আল সাইদের নেয়া শট গোলরক্ষক বেতো আটকে না দিলে ফলাফল অন্য কিছু হতে পারত। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে। ২৬ মিনিটে রোনালদোর জোরালো শট রুখে দেয় মিশরীয় ডিফেন্স।

৩৫ মিনিটে সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পায় পর্তুগাল। কিন্তু আবারও রোনালদোর সামনে সেই মিশরীয় রক্ষণ দেয়াল। ৪২ মিনিটে বল জালে জড়িয়েছিল পর্তুগাল। রোনালদোর গোল অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয়। এরপর গোল ছাড়াই প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ানোর শুরুতেই গোলের দেখা পায় মিসর। আল সাইদের পাস থেকে ৫৬ মিনিটে গোল করেন লিভারপুল তারকা সালাহ। গোল খেয়ে তেতে ওঠে পর্তুগালও। একের পর এক আক্রমণে মিশরীয় রক্ষণকে বেসামাল করে তোলে তারা। আসল কাজটা কিছুতেই হচ্ছিল না।

৯০ মিনিটের খেলা যখন শেষ, তখন হতাশ পর্তুগাল আর বিজয় উৎসব করতে প্রস্তুত হচ্ছিল মিশর। ঠিক তখনই শুরু হয় রোনালদোর ঝড়। যোগ হওয়া সময়ে (৯২ মিনিট) কোয়ারসেমির ক্রস থেকে জায়গা মতো বল পেয়ে যান রোনালদো। অসাধারণ হেডে প্রথম গোল করে দলকে সমতায় ফেরান রিয়ালের গোলমেশিন।

ঘড়িতে তখন ম্যাচের বয়স হয়ে গেছে ৯৪ মিনিট। রেফারি বারবার সেকেন্ডের কাঁটা গুনে দেখছেন; দর্শকরাও উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই আবার কোয়ারসেমির ক্রস থেকে রোনালদোর হেড। যদিও অফসাইড সন্দেহে রেফারি ভিএআর পদ্ধতির সাহায্য চাইলে উৎসবটা মনের মত করতে পারেননি পর্তুগাল ও রোনালদোরা। তাতে কি, উৎসব তো যা হওয়ার তা জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গেই হয়ে গেছে।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
Previous Post

ফ্রান্সে হামলা: পুলিশ কর্মকর্তার সাহসিকতায় যেভাবে বাঁচল বহু জীবন

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনা: কবির হোসেনের অবস্থা সংকটাপন্ন

Next Post

উড়োজাহাজ দুর্ঘটনা: কবির হোসেনের অবস্থা সংকটাপন্ন

চ্যানেল আই অনলাইন- মেহেদীর রঙ

মেহেদীর রঙ দ্রুত সময়ে উঠিয়ে ফেলবেন কীভাবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT