চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর দুঃখ ভোলার দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 27, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

তুরিনে জুভেন্টাস সমর্থকরা অদ্ভুত সঙ্গ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদযাপনকে। পর্তুগিজ তারকা গোলের পর যখন লাফিয়ে মাটিতে দাঁড়ান, তখন ‘সি’ বলে চিৎকার করেন সমর্থকরা। যে উদযাপনের শুরু রিয়াল মাদ্রিদে থাকতেই। তবে স্প্যানিশদের মতো ইতালিয়ান ভাষাতেও ‘সি’ মানে ‘ইয়েস’।

জুভেন্টাসে নাম লিখিয়েছেন তখন মাসখানেক আগেই। তাকে ঘিরে অনেক আশা ইতালিয়ান জায়ান্টদের। তার নিজের আশাও আকাশসম। এমন মুহূর্তে ভ্যালেন্সিয়ার মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। সেদিন অঝোরে কেঁদেছিলেন আয়রনম্যান রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগে ১৫৪তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড। রোনালদোকে ছাড়াই সেদিন জুভেন্টাস ২-০ গোলের জয় পায়। মঙ্গলবার ঘরের মাঠে সেই ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রতিশোধ মিশন রোনালদোর।

তুরিনে চতুর্থ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে বসেছে জুভেন্টাস। তবু গ্রুপের শীর্ষস্থান এখনো তাদেরই দখলে। চার ম্যাচে তুরিনের ‘ওল্ড লেডি’দের সংগ্রহ ৯ পয়েন্ট, সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ম্যানইউ দুইয়ে ও ভ্যালেন্সিয়া ৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ঘরের মাঠে মাত্র এক পয়েন্ট পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাবে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দলের।

এক পয়েন্ট নয়, পূর্ণ ৩ পয়েন্টই পাওয়ার আশা করতে পারে জুভেন্টাস। রোনালদো যে রয়েছেন দুর্দান্ত ফর্মে। শনিবার লিগে দশম গোল করে স্পালের বিপক্ষে জুভেন্টাসকে ২-০ ব্যবধানে জিততে সাহায্য করেছেন সিআর সেভেন।

শুরুর ১৩ ম্যাচে রোনালদোর গোল ১০টি, যা গত ৫০ বছরে জুভেন্টাসের আর কোনো খেলোয়াড় করতে পারেননি। ১৩ ম্যাচে জুভেন্টাসের ৩৭ পয়েন্টও লিগে নতুন রেকর্ড। জুভেন্টাস কোচ অ্যাল্লেগ্রি অবশ্য এসব রেকর্ডকে গুরুত্ব দিতে চান না। তার কথায়, ‘আমি সংখ্যা নিয়ে অতটা ভাবছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, মে মাসে আমরা কী নিয়ে ঘরে ফিরব।’

১৯ সেপ্টেম্বর জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকটাই মাটি হয়ে যায় রোনালদোর। সেদিন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার জেইসন মুরিল্লোকে ছোটখাটো ধাক্কা মারায় ‘গুরুদণ্ড’ দেয়া হয় রোনালদোকে। আজ সেই দুঃখ ভোলার দিন। এ মাসের শুরুর দিকে হোম ম্যাচে সাবেক ক্লাব ম্যানইউর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের ১২১তম গোল করেন ৩৩ বছর বয়সী সুপারস্টার। যদিও সেদিন দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যানইউ জয়লাভ করে ২-১ গোলে। জুভেন্টাস হারলেও রোনালদো ছিলেন তার মতোই। আজও স্বরূপে থাকলে ভ্যালেন্সিয়ার জন্য দুঃখই বয়ে আনবেন পর্তুগিজ সুপারস্টার।

‘এইচ’ গ্রুপের আরেক ম্যাচে আজ ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে সুইস দল ইয়াং বয়েজের মুখোমুখি হবে হোসে মরিনহোর ম্যানইউ। বর্তমান চ্যাম্পিয়ন ও রোনালদোর সদ্য সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদও মাঠে আজ। রোমের অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক রোমার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হচ্ছে স্যান্টিয়াগো সোলারির দলকে। ‘জি’ গ্রুপে দুই দলের লড়াইটা এক নম্বর হওয়ারও। সমান ৯ পয়েন্ট দুই দলের। তবে গোল ব্যবধানে সামান্য এগিয়ে থেকে এক নম্বরে রিয়াল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়ালকে নড়বড়ে করে দিল পুঁচকে এইবার। শনিবার লিগে তারা ৩-০ গোলে হারিয়েছে মাদ্রিদ জায়ান্টদের।

বড় দলগুলোর মধ্যে আজ মাঠে নামছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। ‘ই’ গ্রুপ ম্যাচে বায়ার্ন ঘরের মাঠে খেলবে বেনফিকার বিপক্ষে। এ গ্রুপের অন্য ম্যাচে আয়াক্সের প্রতিপক্ষ এইকে এথেন্স। এক পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে বায়ার্নের। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা, ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আয়াক্স; বেনফিকার ঝুলিতে মাত্র ৪। আজ অলিম্পিক লিওঁর মাঠে ন্যূনতম ড্র করলে শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটিরও। গ্রুপের আরেক ম্যাচে হফেনহেইম খেলবে শাখতার দোনেস্কর বিপক্ষে। ৯ পয়েন্ট নিয়ে সিটি শীর্ষে, ৬ পয়েন্ট নিয়ে তাদের পরই লিওঁ, হফেনহেইমের পয়েন্ট ৩ ও শাখতারের ২।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসলিড স্পোর্টস
Previous Post

ফেসবুক কুইজ খেলা বন্ধ করা উচিত যে কারণে

Next Post

মৌমাছির মৃত্যু রোধে ভ্রাম্যমাণ মৌ চাষিরা যা করছেন

Next Post

মৌমাছির মৃত্যু রোধে ভ্রাম্যমাণ মৌ চাষিরা যা করছেন

বোকা-রিভার প্লেট কাণ্ডে জড়িয়েছেন ফিফা প্রেসিডেন্টও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT