চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর করোনায় রিয়ালে হাই অ্যালার্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 14, অক্টোবর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ও ফার্নান্দো ফুটবল মাঠে একসঙ্গে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছর হল রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তার করোনা আক্রান্তের খবরে তেমন না ভাবলেও চলত লস ব্লাঙ্কোসদের। সাবেক সতীর্থের প্রতি টানের কারণে যদিও ভাবতেই হচ্ছে। রোনালদোর সঙ্গে দেখা করে স্প্যানিশ চ্যাম্পিয়নদের কপালে ভাঁজ ফেলেছেন রিয়ালের তিন ফুটবলার।

ইউরোপে এখন আন্তর্জাতিক ফুটবল বিরতি চলছে। বেশিরভাগ দেশ ব্যস্ত উয়েফা নেশনস কাপ খেলায়। রোনালদো পর্তুগালের হয়ে খেলতে গিয়েই করোনার সংক্রমণে পড়েছেন।

রোনালদোর করোনা পজিটিভ হওয়ার খবর জানা গেছে মঙ্গলবার, তার আগে স্পেন ও ফ্রান্সের বিপক্ষে ম্যাচ খেলে ফেলেছেন সিআর সেভেন। এ দুদলের বিপক্ষে খেলতে গিয়ে রিয়ালের তিন সাবেক সতীর্থ সার্জিও রামোস, রাফায়েল ভারানে ও ফারলান মন্ডির সংস্পর্শে এসেছেন পর্তুগিজ অধিনায়ক। তাই তাদের দলে ফেরানোর আগে সতর্ক পর্যবেক্ষণে রেখেছে রিয়াল।

গত সপ্তাহে স্পেনের বিপক্ষে ম্যাচ ছিল পর্তুগালের। মাঠে দেখা না হলেও ড্রেসিংরুমে গিয়ে সাবেক দুই রিয়াল সতীর্থ রোনালদো ও পেপের সঙ্গে কথা বলেছেন রিয়াল ও স্পেন অধিনায়ক সার্জিও রামোস। ছবি তুলেছেন, আড্ডা দিয়েছেন।

পর্তুগালের পরের ম্যাচ ছিল ফ্রান্সের বিপক্ষে। নিজ নিজ দলের হয়ে পুরো ৯০ মিনিট করে খেলেছেন রোনালদো ও রাফায়েল ভারানে। ম্যাচ শেষে দুজন বেশ লম্বা সময় নিয়ে একে অন্যকে আলিঙ্গন করেছেন, কথা বলেছেন। ফারলান মন্ডি সেদিন ফ্রান্সের হয়ে নামেননি ঠিকই, ম্যাচ শেষে রোনালদোর সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেছে তাকেও।

রামোসের চেয়ে ভারানে ও মন্ডির করোনা সংক্রমণের সম্ভাবনাই বেশি দেখছে রিয়াল। তাই ক্লাবে ফেরার আগে তিনজনকেই বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

Tags: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

নারী ও শিশু নির্যাতন দমন আইনে সরকারের অবস্থান কঠোর: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমলো

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে এক নারী সাংবাদিকের ছবি, বাংলায় খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আরও কমলো

শাকিবের কথায় মনে হচ্ছিল, আমি তার আপন বড়ভাই, দুইজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাকিবের কথায় মনে হচ্ছিল, আমি তার আপন বড়ভাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT