চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদোকে থামানো কঠিন, তবে ঘুম হারাম করছি না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:30 পূর্বাহ্ন 30, জুন 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদোর যে স্কিল ও গতি তাতে একজন ডিফেন্ডারের পক্ষে তাকে আটকানো সম্ভব না। এমনকি একাধিক ডিফেন্ডারের পক্ষেও কাজটা বেশ কঠিন। সিআর সেভেন সম্পর্কে এটা জেনেও নিজের ‘ঘুম হারাম’ করতে রাজি নন উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে শনিবারের দ্বিতীয় ম্যাচে একে অপরের বিরুদ্ধে নামবে পর্তুগাল ও উরুগুয়ে। গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচে চার গোল করে একাই দলকে নকআউটে তুলেছেন রোনালদো। তাই এই ম্যাচে রিয়াল ফরোয়ার্ডকেই আসল হুমকি হিসাবে চিহ্নিত করেছে সাউথ আমেরিকানরা।

পর্তুগালকে নিয়ে পরিকল্পনা করলেও উরুগুয়ের সঙ্গে চতুর্থবার বিশ্বকাপ ডাগআউটে দাঁড়ানো তাবারেজ মনে করেন, রোনালদোকে আটকানোর জন্য একজন ডিফেন্ডার নিয়োজিত করাটা একেবারেই অর্থহীন।

তাবারেজ বলেন, ‘আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকার। ম্যাচ পরিকল্পনায়, বিশেষ করে প্রতিপক্ষের উপর মনোযোগ দিতে প্রতিটি প্লেয়ারকে বিবেচনা করতে হয়। এটি পরস্পর-সাপেক্ষ বিষয়। কিন্তু কোয়ালিটির বিচারে তিনি (রোনালদো) সবার উপরে। তিনি দলের নেতা এবং একজন খেলোয়াড়ের পক্ষে তাকে থামানো সম্ভব না।’

উরুগুয়ে তো বটেই বিশ্বের সেরা ডিফেন্ডারদের মধ্য অন্যতম ডিয়েগো গোডিন। কিন্তু রোনালদোকে আটকাতে গোডিনের একার উপর ভরসা করতে পারছেন না কোচ, ‘গোডিন কেন, কেউই পারবে না। আমরা কাজটা যৌথভাবে করতে যাচ্ছি। তবে এ নিয়ে ঘুম নষ্ট করতে চাই না। আমরা তাকে গুরুত্বের সঙ্গে নেব, তবে এটা নিয়ে দুশ্চিন্তা করব না।’

পর্তুগাল দলে ইউরোজয়ী দলের অনেক খেলোয়াড় রয়েছেন। রোনালদোর দলের খেলোয়াড়দের কোয়ালিটির কথা বলতে গিয়ে সেই প্রসঙ্গও টেনে আনেন তাবারেজ, ‘মাঠে পর্তুগালের নয়জন খেলোয়াড়ই ইউরোজয়ী দলের সদস্য। তারপরও কি কোয়ালিটি নিয়ে কথা বলবেন? আমরা আসলে পুরো দল নিয়েই প্রস্তুতি নিচ্ছি।’

১৯৫০ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। রাশিয়া বিশ্বকাপ দিয়ে সংখ্যা তিনে নিতে চায় তারা। টানা এক যুগ ধরে দলের সঙ্গে কাজ করা তাবারেজের বিশ্বাস, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার তার শিষ্যরা।

Tags: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড নিউজ
Previous Post

বিশ্বকাপ তো আসলে আমাদের!

Next Post

বড় নেতারা ভুল করলেও তৃণমূল সবসময়ই ঐক্যবদ্ধ থেকেছে: প্রধানমন্ত্রী

Next Post

বড় নেতারা ভুল করলেও তৃণমূল সবসময়ই ঐক্যবদ্ধ থেকেছে: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার

কোটা সংস্কার: আন্দোলনকারীদের ‘মেরে তাড়িয়ে’ দিলো ছাত্রলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT