চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনার পরিচালনায় প্রথম সিনেমাতে নায়ক নিরব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 10, জানুয়ারি 2021
in বিনোদন
A A
বাংলাদেশের দুই ব্যক্তি, একজন মহিলা ও একজন পুরুষ, বিভিন্ন পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক মাইলফলক ও জনপ্রিয় সিনেমার নায়িকা রোজিনা প্রযোজনার পরে এবারই প্রথম পরিচালনায় আসছেন। তার পরিচালিত প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘ফিরে দেখা’। আর সেই সিনেমাতে নায়ক হচ্ছেন হালের আলোচিত নিরব।

রবিবার বিকেলে চিত্রনায়িকা রোজিনা চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে জানান, নিরবকে নিয়ে পহেলা মার্চ ‘ফিরে দেখা’ সিনেমার শুটিংয়ে যাচ্ছেন।

এর আগে প্রয়াত কিংবদন্তী চিত্রনায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘মন দিয়েছি তোমাকে’ সিনেমাতে অভিনয় করেছিলেন নিরব। সাহারার বিপরীতে ২০১২ নিরব অভিনীত ওই সিনেমাটি মুক্তি পেয়েছিলেন। এবার আরেক গুণী চিত্রতারকা রোজিনার পরিচালনায় সিনেমা করতে যাচ্ছেন তিনি। ইতোমধ্যেই রোজিনার সঙ্গে ‘ফিরে দেখা’ কয়েক দফায় আলোচনা করেছেন বলে জানান নিরব।

সিনেমাটি তার ক্যারিয়ারের অর্জন হতে যাচ্ছে জানিয়ে নিরব বলেন, রোজিনা আপু এবং আমার দুজনেই বাড়ি রাজবাড়ি জেলাতে। উনি দেশের গর্ব, আমাদের রাজবাড়ির গর্ব। একই এলাকার মানুষ হওয়ার তার প্রতি ইতোমধ্যেই আমার অন্যরকম আন্তরিকতা তৈরি হয়েছে। পাশাপাশি আমাদের বোঝাপড়াও মজবুত হয়েছে। এতোদিনের অভিজ্ঞতা দিয়ে তিনি সিনেমা করতে যাচ্ছেন। সেখানে আমি নায়ক। আমার জন্য অন্যরকম পাওয়া। আশা করছি, ঠিকভাবে কাজটি শেষ হবে এবং আগামীতে আরো কাজ হবে।

‘ফিরে দেখা’ সরকারী অনুদান প্রাপ্ত সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে রোজিনা এ সিনেমার জন্য অনুদান পেয়েছেন। তিনি বললেন, ফিরে দেখা নির্মিত হবে রোজিনা ফিল্মসের ব্যানারে। এ প্রডাকশন থেকে আগে দোলনা, জীবন ধারা, রাঁধা কৃষ্ণসহ অনেকগুলো সিনেমা করেছি। তাছাড়া রবীন্দ্রনাথ, শরৎ চন্দ্র, হুমায়ূন আহমেদ, জাফর ইকবালের গল্প নিয়ে নাটক বানিয়েছি ও প্রযোজনা করেছি। তবে সিনেমা পরিচালনা করিনি। এবারই নিরবকে নিয়ে ফিরে দেখা ছবির মাধ্যমে প্রথমবার পরিচালনা করতে যাচ্ছি। আরও শিল্পীরা থাকবে। আশা করছি, চলতি মাসের মধ্যে অন্যদের চূড়ান্ত করতে পারবো।

মুক্তিযুদ্ধের সময়ের গল্প নিয়ে ‘ফিরে দেখা’ সিনেমার কাহিনী। চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই। গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবার ও রোজিনার স্মৃতি থেকে কিছু ঘটনা নিয়ে ছবির গল্প। তিনি বলেন, ‘গোয়ালন্দ আমার নানাবাড়ি। যুদ্ধের সময় আমি সেখানেই ছিলাম। বোঝার মতো বয়স ছিল তখন। সিনেমায় আমার দেখা যুদ্ধের সময়ের কিছু ঘটনাও থাকবে।’

দুই শতাধিক ছবির এ অভিনেত্রী বললেন, গল্পে যুদ্ধকালীন গোয়ালন্দের নদী ও এর আশপাশের গ্রাম আছে। গল্পের এলাকাতেই সিনেমা শুটিং হবে। ঘরে ঘরে যুদ্ধ হয়েছিল। এর মধ্যে রাজবাড়ির একটি পরিবারের গল্প নিয়েই এ সিনেমা। অনেকগুলো বছর আগে গল্পটা শুনেছিলাম। এবার সেই গল্প তুলে ধরছি ‘ফিরে দেখা’ সিনেমা। বিশ্বাস করি সাকসেস হবো। নিরবের মধ্যে ভালো কাজের চেষ্টা ও আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। আশা করছি সবার সুন্দর সহযোগিতা আমার সঙ্গে থাকবে।

Tags: চিত্রনায়িকা রোজিনানিরবলিড বিনোদনসরকারী অনুদানে চলচ্চিত্র
Previous Post

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু বেড়েছে

Next Post

সাঈদ খোকনের কাছে খোলা চিঠি

Next Post
সাঈদ খোকন, বাংলাদেশি রাজনীতিবিদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাঈদ খোকনের কাছে খোলা চিঠি

বিপুল জনসমাগমে নেতাদের জনসভা, জনতার মাঝে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে স্বপ্ন আজও পূরণ হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT