চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজা রেখেও উচ্চ রক্তচাপ রাখুন নিয়ন্ত্রণে

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
10:00 পূর্বাহ্ন 02, জুন 2017
in স্বাস্থ্য
A A

অনেকেরই ধারণা উচ্চ রক্তচাপের রোগীরা রোজা রাখতে পারবেন না। কিন্তু ধারণাটি ভুল। উচ্চ রক্তচাপের রোগী অন্যদের মতোই রোজা রাখতে পারবেন। তবে যে সব রোগী উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের রোজায় সুস্থ থাকার জন্য সঠিক খাদ্য ব্যবস্থাপনা জরুরি। জেনে নিন উচ্চ রক্তচাপ রোগীর রোজা রাখার বিষয়ে কিছু করনীয় সম্পর্কে।

সঠিক খাবার নির্বাচন

  • তেলে ভাজা খাবার রক্তচাপ বাড়াতে পারে । তাই ভাজাপোড়া খাবারের বদলে সেদ্ধ করা খাবার, স্যুপ, ফল ইত্যাদি খাওয়া যেতে পারে।
  • অতিরিক্ত লবণ কিংবা বিট লবণ-যুক্ত খাবার এড়াতে হবে।
  • টেস্টিং সল্ট, সয়া সস, ওয়েস্টার সস, আঁচার ইত্যাদি খাবারে প্রচুর লবণ থাকে। তাই এইধরনের খাবার এড়াতে হবে। চেষ্টা করতে হবে বাইরের খাবার না খেয়ে বাড়িতেই এসব উপাদান ছাড়া ইফতার তৈরি করে খাওয়ার।
  • ফাস্টফুড, বিরিয়ানি কিংবা যে কোনো ধরণের ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। তার বদলে সেদ্ধ, ঝলসানো কিংবা বেক করা খাবার খাওয়ার অভ্যাস করতে হবে।
  • লো ফ্যাট দুধ কিংবা লো ফ্যাট দই খাওয়া যাবে।
  • পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই ইফতারে পটাশিয়াম যুক্ত ফল খেজুর, কলা, আম, বেল ইত্যাদি খেতে হবে।

ওষুধ বাদ না দেওয়া
যারা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ওষুধ গ্রহণ করেন তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার সময় ঠিক করে নেবেন। সঠিক খাবারের পাশাপাশি রোজার সময় সঠিক সময়ে ওষুধ খাওয়া জরুরি।

ধূমপান ত্যাগ করুন
ধূমপান রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই রমজান মাসই ধূমপানের অভ্যাস ছাড়ার জন্য সবচেয়ে উপযোগী সময়। সারাদিন না খেয়ে থাকার পর ইফতার শেষে ধূমপানের অভ্যাস উচ্চ রক্তচাপ রোগীদের জন্য খুবই ক্ষতিকর।

পর্যাপ্ত ঘুম
রমজান মাসে যেহেতু সেহরির জন্য শেষ রাতে ঘুম থেকে উঠতে হয়, সেহেতু একটু আগেই ঘুমিয়ে পরার অভ্যাস করুন। তারাবির নামাজ শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পরুন। পরিমিত ঘুমের অভাবে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

চিকিৎসকের পরামর্শ
রোজা রেখে অসুস্থ বোধ করলে তাৎক্ষণিক ভাবে রক্তচাপ মাপতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা উচ্চ রক্তচাপের ওষুধ গ্রহণ করেন, তাঁদের রক্তের সোডিয়াম হঠাৎ কমে যেতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পনের রোজায় একবার সিরাম ইলেকট্রোলাইটস পরীক্ষা করতে পারেন। আল-অ্যারাবিয়া।

Tags: ইফতারউচ্চ রক্তচাপফ্যাটরমজানরোজা
Previous Post

নারায়ণগঞ্জে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার ৩

Next Post

ফিলিপিন্সের ম্যানিলায় ক্যাসিনোতে বন্দুকধারীর হামলা, নিহত ৩৪

Next Post

ফিলিপিন্সের ম্যানিলায় ক্যাসিনোতে বন্দুকধারীর হামলা, নিহত ৩৪

রোজার মর্মকথা তাকওয়া অর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT