চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুকের দুধ খাওয়ানো মায়েদের জন্য চিকিৎ​সকের পরামর্শ

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
10:22 পূর্বাহ্ন 09, জুন 2017
in স্বাস্থ্য
A A
যেসব মায়েরা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা রোজা রাখতে চাইলে একটু সতর্কতা মেনে চলতে হবে।

সন্তান ও মা

বছরের অন্যান্য সময় আর রোজার সময় মায়েদের জন্য এক নয়। বিশেষ করে যে মায়েরা তাদের বাচ্চাদের বুকের দুধ খাওয়াচ্ছেন, তারা রোজা রাখতে চাইলে একটু সতর্কতা মেনে চলতে হবে। আর এমন মায়েদের জন্যই আজকের ডাক্তারি পরামর্শ।

  • বাচ্চা জন্ম নেওয়ার পর প্রথম ছয় মাস বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো বাধ্যতামূলক। আর একে ডাক্তারি ভাষায় বলা হয় ‘এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং’। কারণ এ সময়ে বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া এক ফোটা পানিও খাওয়ানোর নিয়ম নেই। তাই এ সময়ে রোজা রাখলে বাচ্চা ঠিকমত তার খাবার পাবে না।
  • তবে অনেক সময় দেখা যায়, বাচ্চার বয়স চার মাসের মতো হয়েছে, তখন মায়েরা হয়তো মনে করেন, তিনি রোজা রাখতে পারবেন। তাই এ সময়ে মা রোজা রাখলেও বাচ্চার প্রস্রাব ঠিক মতো হচ্ছে কিনা, রঙের কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। আর যদি দেখা যায়, এতে ঘাটতি আছে তবে মা রোজা রাখতে পারবে না।
  • বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয়, তবে মা সুস্থ বোধ করলে তিনি রোজা রাখতে পারবেন। কারণ এ সময় তো বাচ্চা বাড়তি খাবার খেতে পারবে। তাই তার মায়ের দুধের চাহিদাটা কমে আসবে।
  • বুকের দুধ খাওয়ানো মায়েরা যদি রোজা রাখেন তবে তাদের কিছুটা স্বাস্থ্যঝুঁকি থাকে। কারণ বাচ্চাকে দুধ খাওয়ানোর আগে নিয়ম এক গ্লাস পানি বা লিকুইড জাতীয় কিছু খেয়ে নেওয়া। কিন্তু রোজা রাখলে তো সেটা সম্ভব নয়। তাই বাচ্চাকে খাওয়ানোর পর তার শরীর একটু দূর্বলও লাগতে পারে।
  • বুকের দুধ খাওয়ানো মায়েরা রোজা রাখলে অবশ্যই ইফতারের পর প্রচুর পানি ও খাবার খাবেন। দুধ খাবেন নিয়মিত। ফল, প্রোটিন এবং শাকসবজিও খাবেন নিয়ম করে।

পরামর্শ দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Previous Post

এগিয়ে কনজারভেটিভ পার্টি

Next Post

ঘুমানোর আগে ‘বই পড়া’ সফল হওয়ার মন্ত্র

Next Post
আর্থারের মতে, ঘুমানোর আগে বই পড়লে জীবনে সফলতা অর্জন করা সম্ভাবনা বেড়ে যায়।

ঘুমানোর আগে ‘বই পড়া’ সফল হওয়ার মন্ত্র

লংগদু বিএনপি

লংগদুর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT