চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনার কিডনির সমস্যা?

হাবিবা নাজনীন মিথিলা by হাবিবা নাজনীন মিথিলা
10:23 পূর্বাহ্ন 08, জুন 2017
in স্বাস্থ্য
A A
কিডনির সমস্যা

কিডনির সমস্যা

রমজান মাসে সবাই তো রোজা রাখতে চায়। কিন্তু রোজা রাখাটা আসলে সবার জন্য সমান ফল বয়ে আনে না। বিশেষ করে যারা অসুস্থ তাদেরকে তো অবশ্যই বাড়তি সতর্ক থাকতে হয় রোজায়। কিডনি রোগীরা রোজায় কী কী সতর্কতা মেনে চলবেন, তা নিয়েই আজকের ডাক্তারী পরামর্শ।

  • যারা কিডনি রোগে আক্রান্ত তাদেরকে রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। কারণ, কিডনির ঔষধ কয়েকটি ধাপে ধাপে দেওয়া হয়। তাই ডাক্তারের সাথে আলোচনা ছাড়া কোনো ভাবেই রোজা রাখা যাবে না।
  • কিডনি ডিজিজ দুই ধরনের। কোনোটা হঠাৎ আবার কোনোটা অনেকদিন ধরে। যাদের হঠাৎ ধরা পড়ে, তারা কোনো ভাবেই রোজা রাখতে পারবেন না।
  • যারা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন, ব্লাড টেস্ট করার পরে তার মাত্রা যদি .৫-১.২ মিলিমোল প্রতি লিটার থাকে, তবে বুঝতে হবে তারা আসলে স্বাভাবিক মাত্রাতেই আছেন। আর মাত্রাটা যদি বেড়ে ৬ এর উপরে উঠে যায়, তবে অবশ্যই ডায়ালাইসিস করাতে হবে এবং তারা রোজাও রাখতে পারবেন না।
  • কিডনি রোগীরা রোজা রাখলেও সব সময় খেয়াল রাখবেন তাদের প্রস্রাব ঠিকমত হচ্ছে কিনা। কিংবা প্রস্রাবের দুর্গন্ধ, রঙ এগুলোতে কোনো পরিবর্তন এসেছে কিনা। এছাড়া ডিহাইড্রেশনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখবেন।
  • কিডনি রোগীদের তো সবচেয়ে বড় সমস্যা তাদের প্রস্রাব কম হয়। আর রোজা রাখলে তার সম্ভাবনা আরও বাড়ে। তখন রক্তে পানির পরিমাণ কমে তেলের পরিমাণ বেড়ে যাবে। ফলে শরীরের অনেক জায়গায় রক্ত চলাচল ঠিকমতো হবে না। তাই রোজায় কিডনি সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যাও প্রকট হওয়ার সম্ভাবনা থাকে।
  • রোজা রাখা শুরু করার পরপরই নিয়মিত ডাক্তারের কাছে চেকআপ করাবেন কিডনি রোগীরা। নিজের পছন্দ মতো চললে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে।
  • রোজায় কিডনি রোগীরা খাবার খাওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। তাদের পানিও খেতে হবে পরিমাণ মতো, নইলে পানি জমে শরীর ফুলে যাবে। এছাড়া লবণ, দু্ধ বা দুধজাতীয় কেনো খাবার, আম, কলা, স্যালাইন, কমলা, খেঁজুর, ডাবের পানি কিছুই খেতে পারবেন না। তাই ডাক্তারের সাথে আলোচনা না করার কেনো বিকল্প নেই তাদের জন্য।

সর্বোপরি কিডনি রোগীরা রোজায় এবং অন্যান্য সময়ে প্রচুর রেস্টে থাকবেন। ঠান্ডা জায়গায় থাকবেন। কারণ, এতে কিডনির কার্যকারিতা বাড়বে।

পরামর্শ দিয়েছেন ডা. নয়নমনি সরকার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

Previous Post

গাছের ছায়ায় আনারসের ফলন বাড়াতে পরীক্ষামূলক কর্মসূচি

Next Post

বুবলীকে নিয়ে ইতালি গেলেন শাকিব

Next Post

বুবলীকে নিয়ে ইতালি গেলেন শাকিব

রমজানে পর্যাপ্ত পানি পান করছেন তো?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT