চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোগী মারা গেলেও তার অপারেশন করে দেয়া হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 03, মার্চ 2017
in আন্তর্জাতিক
A A

‘রোগী মারা গেলেও তার অপারেশন করে দেয়া হচ্ছে। লোভ বাড়তে বাড়তে সীমাহীন হয়ে গেছে।’, ভারতের বেসরকারি হাসপাতালের স্বাস্থ্য সেবা নিয়ে এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয় ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট বিল(‘‌স্বাস্থ্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রক বিল’‌)। সরকারি হাসপাতালগুলি এই বিলের আওতায় না থাকায় বিরোধীরা কটাক্ষ করেছেন সরকারকে। তাদের কটাক্ষের জবাব দিতে গিয়েই এমন মন্তব্য করেন মমতা।

বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, ‘রোগী মারা গেলেও তার অপারেশন করে দেয়া হচ্ছে।

বেসরকারি হাসপাতালে চিকিৎসার চড়া খরচের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতার মন্তব্য, ‘লোভ বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে গেছে।ইনডোর এবং আউটডোরে চিকিৎসার খরচ বেঁধে দিতে হবে, অপ্রয়োজনীয় টেস্ট করিয়ে খরচ বাড়ানো যাবে না।’

পশ্চিমবঙ্গ রাজ্যের চিকিৎসা সেবার কথা উল্লেখ করে মমতা বলেন, প্রতিবেশী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে মানুষ এ রাজ্যে চিকিৎসা করাতে আসেন।

পেশ হওয়া বিলেল প্রশংসা তিনি বলেন, ‘ভাল বিল আনার জন্য আমি নিজে ৬ ঘণ্টা বিলের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি।’

মমতা বলেন, সরকারি হাসপাতালে শিশুমৃত্যু হলেই হইচই শুরু হয়। কিন্তু কোটি কোটি শিশুর চিকিৎসা সরকারি হাসপাতালেই হয়ে থাকে। এদিন তিনি একটি আর একটি বড় ঘোষণা করেছেন। সন্তান জন্মের পরে মায়ের মৃত্যু হলে শিশু যাতে মাতৃদুগ্ধ পায় তার জন্য ‘‌মধুর স্নেহ’‌ তৈরি করা হচ্ছে।এই বিল আগামী দিনে দেশের মডেল হবে, এই বিল ঐতিহাসিক বিল।

রাজ্য সরকারের পেশ করা ক্লিনিক্যাল এসটাবলিশমেন্ট বিলের আওতায় শুধু বেসরকারি হাসপাতালগুলি আসছে। চিকিৎসায় গাফিলতি বা অনিয়ম হলে শুধু বেসরকারি হাসপাতালই শাস্তির মুখে পড়বে। সরকারি হাসপাতাল এর আওতায় আসবে না। বিরোধীরা এই নীতির তীব্র সমালোচনা করেছেন।

Tags: মমতা ব্যানার্জী
Previous Post

লাহোরে যেতে আর বাধা নেই বিজয়ের

Next Post

হত্যার হুমকিদাতা গ্রেফতার

Next Post
সোনি রাজদান, মহেশ ভাট, তার আলিয়া ভাট

হত্যার হুমকিদাতা গ্রেফতার

তাসকিন-মোস্তাফিজ উজ্জ্বলতার পাশে স্পিন দুশ্চিন্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT