চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোকেয়া পদক পাচ্ছেন তাইবুন নাহার ও বিবি রাসেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 পূর্বাহ্ন 08, ডিসেম্বর 2015
in নারী
A A

তাইবুন নাহার রশীদ (মরণোত্তর) ও বিবি রাসেল এ বছর বেগম রোকেয়া পদক ২০১৫’র জন্য মনোনীত হয়েছেন। নারীর শিক্ষার বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ দুই নারীকে এ পদক দেয়া হচ্ছে।

মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক দেওয়া হবে।

তাইবুন নাহার রশীদ ১৯১৯ সালের ৫ মে ঢাকা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভোলা জেলার ব্লান্ডি গার্লস স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।

পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েনাহাইটন বিশ্ববিদ্যালয় এই সাহিত্যিক ও সমাজসেবী নারীকে সম্মানসূচক ডক্টর অব হিউম্যান লেটারস ডিগ্রি প্রদান করে। ১৯৪৮ সালে তাইবুন নাহার রশীদ পিডব্লিউএনজির পাকিস্তান মহিলা জাতীয় রক্ষী বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন পদে নিযুক্ত হন। পরে তিনি নিখিল পাকিস্তান মহিলা সমিতির বিভিন্ন শাখার প্রতিষ্ঠাতা ও কর্মসচিব ছিলেন।

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বাংলা ভাষায় কবিতা লিখে তিনি সরকারের রোষানলে পড়েন। তাইবুন নাহার রশীদ ১৯৭১ সালে ঢাকায় নারীদের অস্ত্র প্রশিক্ষণ দেন। এ কারণে তিনি পাকিস্তান সরকারের নজরে পড়েন এবং নয় মাস আত্মগোপনে ছিলেন। তাইবুন নাহার ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন।

রোকেয়া পদক মনোনয়ন পাওয়া আরেকজন বিবি রাসেল। ১৯৫০ সালে চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিবি রাসেল ১৯৫৯ সালে ঢাকা জেলার কামরুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৭ সালে তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে তিনি ১৯৭৫ সালে ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি নেন।

বিবি রাসেল বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়ন, ঐতিহ্যবাহী তাঁতশিল্প ও তাঁতিদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন। তিনিই প্রথম বাংলাদেশী নারী, যিনি লন্ডন কলেজ অব ফ্যাশনে পড়ালেখা করেছেন। ফ্যাশন ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৭৬ সালে মডেলিংয়ের কাজ শুরু করেন।

দরিদ্র মানুষের সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি বিশ্বের সামনে উজ্জ্বল করার লক্ষ্যে বিবি রাসেল নিয়োজিত আছেন। দেশীয় উপাদানে নান্দনিক পোশাক ডিজাইনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ

Tags: বিবি রাসেলবেগম রোকেয়ারোকেয়া দিবস
Previous Post

কৃষিতে যে কোনো সময়ের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

Next Post

মহাজোট বলে কিছু নেই: নাসিম

Next Post

মহাজোট বলে কিছু নেই: নাসিম

সুষমা স্বরাজ পাকিস্তান, আলোচনার বিষয় ‘আফগান’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT