চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোহিঙ্গা সংকট নিরসনে পাশে দাঁড়াবে নরওয়ে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 19, জুন 2021
in - সেমি লিড, শিক্ষা
A A
আন্তর্জাতিক ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রোহিঙ্গা সংকট নিরসনে নরওয়ে সবসময় পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত এসপেন রিকটার সোভেনসেন।

আজ শনিবার বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রোহিঙ্গা সঙ্কট নিয়ে সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা জানান।

কোর্সটি যৌথভাবে আয়োজন করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) অবস্থিত সাউথ এশিয়ান ইন্সিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এর সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) এবং অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রাইট্স প্র্যাকটিস প্রোগ্রাম।

এটি ১২ সপ্তাহের অনলাইন কোর্স হলেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এর সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে।

নরওয়ে রাষ্ট্রদূত এই কোর্সে অংশগ্রহণকারীদের রোহিঙ্গা সংকট সমাধানে নতুন উপায় বের করতে উৎসাহিত করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইন্সিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এর সেন্টার ফর পিস স্টাডিজ বিভাগের অধ্যাপক তৌফিক এম. হক বলেন, এই সার্টিফিকেট কোর্সের একটি মূল লক্ষ্য হল রোহিঙ্গা সংকট সম্পর্কিত অর্থনৈতিক ও নিরাপত্তামূলক বিষয় সহ জাতীয়, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতি এবং নীতিসমূহের গতিশীলতা নিয়ে আলোচনা করা।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক জন পল জোন্স বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্ব করা সম্মানের বিষয়। এই কোর্সের বহুমুখী বিষয়ের মাধ্যমে অংশগ্রহণকারী এবং পরিচালনাকারী ব্যক্তিরা উভয়ই রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে আরও শিখতে এবং সমাধানগুলি সন্ধান করতে পারবে।

তিনি বাস্তুচ্যুত মানুষের সকল ধরণের মানবিক সহায়তার জন্য বাংলাদেশের জনগণের প্রশংসা করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য যে কোনও স্বল্প বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সময় শিক্ষায় ভাষাগত বাধা, সাংস্কৃতিক ও মানসিক বিষয়গুলির মতো বিভিন্ন চ্যালেঞ্জ বিবেচনা করা উচিত।

তিনি বিশ্বাস করেন যে, এই সঙ্কটের সাথে জড়িত ব্যক্তিদের জন্য এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি আশাবাদী যে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তবে এই কোর্সটি ডিপ্লোমা ডিগ্রি বা এমনকি মাস্টার্স ডিগ্রিতে উন্নীত করা যেতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত সুফিউর রহমান অস্ট্রেলিয়া থেকে এবং প্রাক্তন রাষ্ট্রদূত ও বর্তমানে এনএসইউর প্রফেসোরিয়াল ফেলো শহিদুল হক যোগ দেন।

সিপিএস সমন্বয়ক ড. ইশরাত জাকিয়া সুলতানা এই কোর্সের সমন্বয়কারী। বাংলাদেশসহ ৮ টি দেশ থেকে বিভিন্ন পেশার ৩৮ জন অংশ নিয়েছেন।

২২ জন রিসোর্স পার্সনের মধ্যে রাষ্ট্রদূত বব রে অন্যতম যিনি জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি এবং ২০১৭ সালে মিয়ানমারে কানাডার বিশেষ দূত ছিলেন।

কোর্স পরিচালনার জন্যে রিসোর্স পার্সনদের মধ্যে রাষ্ট্রদূত, শিক্ষাবিদ, প্রশিক্ষক এবং বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ রয়েছেন।

Tags: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়রোহিঙ্গা সংকট
Previous Post

দেড় মাসে সর্বোচ্চ মৃত্যু ৬৭

Next Post

ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

Next Post
ফিলিস্তিনের নার্স করোনা ভ্যাকসিন প্রস্তুত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের সঙ্গে ভ্যাকসিন চুক্তি বাতিল করলো ফিলিস্তিন

একজন নারী বসে আছেন, পেছনে গিটার ও ছবি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাবার গানগুলো দিনকে দিন আরো জনপ্রিয় হচ্ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT