চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেশন ব্যবসায়ী থেকে ‘র‌্যাব ও সিআইডি কর্মকর্তা’ পরিচয়ে প্রতারণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 16, অক্টোবর 2017
in অপরাধ
A A
র‌্যাব ও সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণাকারী গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: র‌্যাবের সৌজন্যে

আবুল কালাম আজাদ ওরফে মোস্তাফিজুর রহমান (৫৯) নিজেকে কখনো র‌্যাব ও কখনো সিআইডির একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিল। প্রতারণামুলক কার্যক্রম পরিচালনার জন্য সে র‌্যাবের সীল লাগানো বিশেষ টি-শার্ট পরিধান করত।

রোববার রাতে ভুয়া র‌্যাব ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করা প্রতারক চক্রের মুল হোতা আবুল কালাম আজাদকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে আটক করে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।  এসময় তার কাছ থেকে র‌্যাবের লোগোযুক্ত ভুয়া পরিচয় পত্র উদ্ধার করা হয়।

২০১৫ সালে কচুক্ষেতে রেশন ব্যবসায় নিজেকে জড়িত করলেও পরে ভুয়া র‌্যাব ও সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের সঙ্গে প্রথমে সখ্যতা গড়ে তোলার পর বাজারমূল্য বা পাইকার মূল্যের চেয়ে কম মূল্যে সরকারী সাপ্লাইয়ের রেশন সামগ্রী লেনদেন করার প্রলোভন দেখাত এবং বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য স্যাম্পল হিসেবে প্রতিষ্ঠিত ব্যান্ডের তেল, ডাল ইত্যাদি প্রদান করেছিল। এক পর্যায়ে ক্রেতাকে আকৃষ্ট করার পর সরকারী রেশন নগদমূল্যে কিনতে হয় মর্মে বুঝিয়ে ক্রেতার চাহিদা মাফিক অর্ডারের অগ্রিম মূল্য গ্রহণ করার পর লাপাত্তা হয়ে যেত।

র‌্যাব-২ এর ভারপ্রাপ্ত পরিচালক মেজর মোহাম্মদ আলী চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছে।

মেজর মোহাম্মদ আলী বলেন: রোববার র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় র‌্যাব ও সিআইডি অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তি চাঁদা আদায় করছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে র‌্যাব ও সিআইডি অফিসার পরিচয় দানকারী আবুল কালাম আজাদ ওরফে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে আবুল কালাম র‌্যাবকে জানায় বিভিন্ন অসাধু ব্যবসায়ীসহ মাদক ব্যবসায়ীদেরকে সে র‌্যাব ও সিআইডি পুলিশের কর্মকর্তা হিসাবে পরিচয় দিয়ে হুমকি ও ভীতি প্রদর্শণ করে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট এলাকার দুইজন ব্যবসায়ীকে রেশন দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে সে বিশ হাজার টাকা এবং সাভার নবীনগর এলাকার কয়েকজন ব্যবসায়ী ও তাদের আত্মীয়-স্বজনদেরকে টিভি, ফ্রিজ, সাইকেল দেওয়ার নাম করে এক একজনের নিকট থেকে ৩০ হাজার টাকা গ্রহণ করে। আর প্রতারণা করার পর সে ঘন ঘন তার ঠিকানা পরিবর্তন করতো।

র‌্যাবের সীল লাগানো বিশেষ টি-শার্ট গ্রেপ্তারকৃত ব্যক্তি কোথায় পেল জানতে চাইলে র‌্যাব-২ এর ভারপ্রাপ্ত পরিচালক চ্যানেল আই অনলাইনকে বলেন: দুই বছর ধরে সে এই প্রতারণা কার্যক্রম পরিচালনা করত। সে নিজেই দর্জির কাছ থেকে এ টি-শার্ট গুলো বানিয়ে নিত। দর্জিকে দিয়ে সাধারণ একটি কালো টি-শার্টে সে হলুদ এম্বোডারি করে র‌্যাব লিখে নিত।

গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের নামে শেরে বাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছেও বলে জানান তিনি।

Tags: ভুয়া র‌্যাব গ্রেপ্তার
Previous Post

চলচ্চিত্রের উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নতুন এমডি

Next Post

এবার রোহিতের অ্যাকশনধর্মী ছবিতে রণবীর

Next Post
দুই অভিনেতার ছবি, একজনের চুল ও দাড়ি কালো, অন্যজনের মাথা খালি ও দাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রোহিতের অ্যাকশনধর্মী ছবিতে রণবীর

নদীর উপরে আবর্জনা ও স্রোত ঠেলে উদ্ধার অভিযান চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়কে উদ্ধারে উপরে আবর্জনা আর নীচে স্রোত ঠেলে অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT