চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেল টিকিট বিক্রির দ্বিতীয় দিনে যাত্রীদের ভীড়

শফিকুল ইসলাম by শফিকুল ইসলাম
4:43 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

কোরবানি ঈদকে সামনে রেখে রেলওয়ের ৫ দিনের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিন কমলাপুর স্টেশন থেকে দেওয়া হয় ২১ সেপ্টম্বরের টিকিট। আগের দিন রাতে লাইনে দাঁড়িয়ে টিকিট নিয়ে হাসিমুখে ঘরে ফিরেছেন যাত্রীরা। তবে যাত্রী নেই সরকারি পরিবহন বিআরটিসির টিকিট কাউন্টারে।

১২ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়ে সব ক্লান্তি ভুলে বাড়ি ফেরার আনন্দের শুরু যাত্রীদের। তবে অভিযোগও কম নয়। টিকিট কিনতে আসা এক নারী যাত্রী জানান, নারীদের জন্য ৩টি লাইন করা হলেও একটি লাইনের কাউন্টারে টিকিটই নেই। তবে দীর্ঘ অপেক্ষার পরও টিকিট পেয়ে খুশি যাত্রীরা।

টিকিট কালোবাজারী বন্ধে নিয়মিত আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাই থাকছেন কাউন্টারের ভেতর এবং বাইরে।

বাংলাদেশ রেলওয়ের ডিআরএম মো. আরিফুজ্জামান বলেন, কালোবাজারী বন্ধে গতবার যেসব বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছিলো, এবারও সেসব নেওয়া হয়েছে। এর ফলে এবার পর্যাপ্ত পরিমাণ টিকিট কাউন্টারে রাখা সম্ভব হয়েছে এবং সেগুলো প্রকৃত যাত্রীদের হাতেই যাচ্ছে বলে মনে করেন তিনি।

প্রথম দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৬ জনকে আটক এবং বেশ কয়েকজন সন্দেহভাজনকে নজরদারিতে রেখেছে পুলিশ। এদের মধ্যে ২জনকে সনাক্ত করা গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ। সন্দেহভাজন ব্যক্তিরা কালোবাজারী কিনা তা যাচাই-বাছাই করে নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার কমলাপুর স্টেশন থেকে দেওয়া হবে ২২ সেপ্টেম্বরের আগাম টিকিট।

কমলাপুর স্টেশনে আগাম টিকিট কিনতে আসা যাত্রীদের এতো ভিড় থাকলেও পাশেই বিআরটিসির কাউন্টারে যাত্রী খুঁজে পাওয়া ভার। ঈদ সেবার টিকিট নিয়ে অলস বসে আছেন কর্মকর্তারা।

Tags: ঈদে ঘরে ফেরা
Previous Post

ভ্যাটমুক্ত হয়নি শিক্ষা

Next Post

মুসলিম বলেই টেক্সাসে নাজেহালের শিকার বালকটি!

Next Post

মুসলিম বলেই টেক্সাসে নাজেহালের শিকার বালকটি!

ইরানি গোয়েন্দা কাহিনী বইয়ের প্রচ্ছদ শিল্পী বাংলাদেশী সবাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT