চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলকর্মীদের ধর্মঘটে অচল ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 31, মে 2016
in আন্তর্জাতিক
A A

শ্রম আইন সংস্কার, কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবিতে রেলকর্মীদের ডাকা অবরোধে প্রায় অচল হয়ে পড়েছে ফ্রান্সের পরিবহন ব্যবস্থা। ধর্মঘটের কারণে সারাদেশে জ্বালানি সরবরাহ মারাত্মাকভাবে বিঘ্নিত হচ্ছে। সৃষ্ট পরিস্থিতিতে নিজের কানাডা সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালাস।

কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জোর দিয়ে বলেছেন, যে আইন আছে সেটা থেকে সরে আসবেনা তার সরকার। বর্তমান আইনে কর্মীদের সহজে নিয়োগ ও বরখাস্ত করতে পারে কর্তৃপক্ষ।

ফ্রান্সের মতো শ্রমিক ধর্মঘট চলছে প্রতিবেশী বেলজিয়ামেও। পাবলিক সেক্টরে বাজেট কাটছাটের বিরুদ্ধে ধর্মঘট করছে বেলজিয়ামের শ্রমিকরা। বেলজিয়ামের ধর্মঘটে যোগ দিয়েছে পুলিশ অফিসার, শিক্ষক এবং সিভিল সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা।

ফ্রান্সে ধর্মঘটের কারণে গত এক সপ্তাহ ধরে দেশের সবচেয়ে বড় আটটি তেল শােধনাগারের ছয়টিই বন্ধ রয়েছে। মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে জ্বালানি সরবরাহ।

দেশের উত্তরাঞ্চলীয় দুটি পোর্টে জ্বালানিসহ পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে ধর্মঘটকারীরা। রেলকর্মীদের ধর্মঘটে সমর্থন দিয়েছে দেশটির অন্যান্য শ্রমিক সংগঠনগুলোও।

গত সপ্তাহে ধর্মঘট চলাকালে বিক্ষােভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। চলমান পরিস্থিতি নিয়ে উভয় পক্ষকে সতর্ক করেছে ফ্রান্সের পর্যটন করপোরেশন।

ফরাসি দৈনিক ডু ডিমান্সি’র এক জরিপ বলছে, দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যা হলেও ৪৬ শতাংশ ফরাসি এই ধর্মঘটকে সমর্থন করছেন।

Tags: ফ্রান্স
Previous Post

পেলে’র কাপ-মেডেল নিলামে

Next Post

মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Next Post

মুস্তাফিজকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

লন্ডনে শাকিব-শ্রাবন্তীর রোমান্স (ভিডিও)

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT