চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলওয়েতে যুক্ত হচ্ছে আরও ৭শ’ যাত্রী কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 31, মার্চ 2018
in বাংলাদেশ
A A

সেবার মান বাড়িয়ে রাজস্ব বাড়াতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এজন্য যাত্রী ও পণ্য উভয় পরিবহনের ক্ষেত্রে আরও ভালো সেবা নিশ্চিত করতে ৭শ’ যাত্রী কোচ, ৪০টি ব্রড ও ১৫০টি মিটার গেজ ইঞ্জিন এবং ১ হাজার ৭৫টি ওয়াগন আমদানি করবে রেল মন্ত্রণালয়।

রেলমন্ত্রী এম মুজিবুল হকের বরাতে সংবাদ সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়: ‘‘রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, রেলওয়ের সেবা উন্নয়ন প্রকল্পের অধীনে ৪৬টি ব্রড এবং মিটার গেজ রেল ইঞ্জিন, ৬৬৮ যাত্রীবাহী কোচ এবং ব্রডগেজ ও মিটার গেজ লাইনের জন্য ৪৬৬ ওয়াগন ক্রয় ও পুনর্বাসন করা হবে।’’

‘‘৭শ যাত্রী কোচের মধ্যে মিটার গেজ লাইনের জন্য ৬শ’ কোচ দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (ইডিসিএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং সাপ্লাইর্য়াস ক্রেডিটে আনা হবে। বাকি একশ’ ব্রডগেজ কোচ পদ্মা সেতু রেলওয়ে কানেক্টিভিটি প্রকল্পের অধীনে আনা হবে।’’

মন্ত্রী বলেন: রেলওয়ের নেটওয়ার্ক বাড়াতে ইতোমধ্যেই ১ হাজার ৯১ কিলোমিটার পুরাতন লাইন পুনর্বাসন এবং ২৮৪ কিলোমিটার নতুন লাইন স্থাপন করেছে। রাজধানী এবং বন্দর নগরীর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন দ্রুত এবং নিরাপদ করতে ২৪৯ কিলোমিটার রেলপথ সিঙ্গেল গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর করা হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে রেলমন্ত্রী জাতীয় সংসদকে জানান: কুমিল্লা লাকসাম হয়ে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুত গতির ট্রেন চলাচলের একটি মূল্যায়ন প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত রেলপথটি দাউদকান্দি হয়ে কুমিল্লা গেলে ঢাকা চট্টগ্রামের মধ্যে বর্তমান দূরত্ব ৩২১ কিলোমিটার থেকে ৯০ কিলোমিটার কমে যাবে।

‘‘রেলওয়ে কর্তৃপক্ষ গত বছরে ঢাকা-চট্রগাম রুটে ডাবল ট্রাক স্ট্যান্ডার্ড গেজ লাইন নির্মাণে চীনা রেরওয়ে ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সাক্ষর করে। এতে প্রকল্প ব্যয় ধারা হয়েছে ৩০ হাজার ৯৫৫ কোটি টাকা।’

বাসস এর ওই প্রতিবেদনে বলা হয়: রেলওয়ে ২০১৯ সালের মধ্যে চীন থেকে পাওয়া ২৪ হাজার ৭৬৪ কোটি টাকার প্রকল্প সহায়তায় একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করবে।

এছাড়া গত বছর সরকার বাণিজ্যিক ও আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংকের সাথে তিনশ’ মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সাক্ষর করে।

Tags: বাংলাদেশ রেলওয়েরেল মন্ত্রণালয়
Previous Post

‘জীবনে প্রথম আমি সাহায্য চাইছি আমার শ্রোতাদের, বন্ধুদের’

Next Post

নতুন তিন সিনেমার প্রযোজনায় আনুশকা

Next Post
আনুশকা শর্মা

নতুন তিন সিনেমার প্রযোজনায় আনুশকা

আমাদের মেয়েরা বাংলাদেশের ভবিষ্যৎ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT