চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্সে সুখবর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2018
in অর্থনীতি
A A
রেমিটেন্স ফি-রেমিটেন্স প্রবাহ

জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বেড়েছে। গত মাসে ১৪১ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন তারা। 

এই রেমিট্যান্স জুলাই মাসের তুলনায় ৯ কোটি ২৮ লাখ ডলার বেশি। জুলাইতে রেমিট্যান্স এসেছিল ১৩১ কোটি ৮১ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নতুন অর্থবছরে রেমিট্যান্সের এমন প্রবাহ অব্যহত থাকলে তা ২০১৪-১৫ অর্থবছরে পাঠানো রেমিট্যান্স এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলারকে ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে রেমিট্যান্স বেশি এসেছে। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ে হুন্ডি ঠেকাতে নেওয়া নানা উদ্যোগ এবং ব্যাংকিং চ্যানেলে ডলারের দাম বাড়ার ফলে রেমিট্যান্স বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে ব্যাংকিং চ্যানেলে ১৪১ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এর মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০২ কোটি ৭৭ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৫ কোটি ৭২ লাখ ডলার আর বিশেষায়িত ব্যাংকগুলো এবং বিদেশি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২ কোটি ডলার।

তবে বরাবরের মতো এবারও একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ২৯ কোটি ডলার। ১৫ কোটি ডলার রেমিট্যান্স আহরণ করে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক।

এছাড়া সোনালী ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫৫ লাখ ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ডলার, ডাচ্-বাংলা ৮ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার ও ব্যাংক এশিয়ার মাধ্যমে ৫ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

রেমিট্যান্সের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত ৪ বছরের মধ্যে দেশে ২০১৪-১৫ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল। এ সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। গত ২০১৬-১৭ অর্থবছরে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ ছিল ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার।

সর্বশেষ ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা তার আগের অর্থবছরের চেয়ে ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।

Tags: বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্সলিড নিউজ
Previous Post

চুরির ১৩ বছর পর ফিরে এলো ‘যাদুর জুতো’

Next Post

‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!

Next Post

‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা!

শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দিতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT