চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিটেন্স বাড়াতে উৎসাহ পুরস্কার দেবে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2017
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো ও নগদ ডলার ব্যাংকনোটের stacks. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের বৈধভাবে টাকা পাঠানোকে উৎসাহ দিতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ব্যক্তি ও গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে রেমিটেন্স অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ আবুল বাশার মঙ্গলবার বলেন, ‘রেমিটেন্স প্রবাহ বাড়াতে আমরা পাঁচটি ক্যাটাগরিতে “বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড-২০১৬” পুরস্কার দিব।’ ক্যাটাগরিগুলো হচ্ছে দক্ষ রেমিটার, অদক্ষ রেমিটার, বন্ড ইনভেস্টর এনআরবি, এক্সচেঞ্জ হাউস ওউনার এনআরবি ও সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী ব্যাংক। রাজধানীর বাংলা একাডেমিতে ১৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে এই পুরস্কার দেয়া হবে।

অর্থমন্ত্রী এ. এম. এ. মুহিত প্রধান অতিথি এবং অর্থ মন্ত্রণালয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মোঃ ইউনুসুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

অনুষ্ঠানে রেমিটার্স, এক্সচেঞ্জ হাউস, বোর্ড ইনভেস্টর্স ও ব্যাংকসহ মোট ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এই ৩৫টির মধ্যে পাঁচটি ব্যাংক পুরস্কার পাবে এবছর।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪-১৫ অর্থ বছর থেকে রেমিটেন্স প্রবাহে মন্দাভাব থাকলেও ২০১৭-১৮ অর্থ বছরের গোড়ার দিকে রেমিটেন্সে চাঙ্গাভাব দেখা দিয়েছে। ওই অর্থ বছরের আগস্ট মাসে প্রবাসীরা দেশে ১৪১৮.৫৮ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এটা ২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ২৩৪.৯৭ মিলিয়ন বেশি।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান বলেন, বাংলাদেশ ব্যাংক অবৈধভাবে দেশে অর্থ প্রেরণকারী কয়েকটি মোবাইল অ্যাকাউন্ট সনাক্ত করার পর কয়েকটি মোবাইল ব্যাংকিং অপারেটরদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের মতে, দেশে ১৫ অর্থবছরে ১৫৩১৬.৯১ মিলিয়ন মার্কিন ডলার, ১৬ অর্থবছরে ১৪৯৩১.১৫ মিলিয়ন ও ১৭ অর্থবছরে ১২৭৬৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স এসেছে।

Tags: বাংলাদেশ ব্যাংকরেমিটেন্স
Previous Post

রোহিঙ্গাদের দেখতে শরণার্থী শিবিরে ৪৭ দেশের প্রতিনিধি

Next Post

১৫ সেপ্টেম্বর থেকে ঢাবিতে ভর্তিযুদ্ধ

Next Post
ঢাবি শিক্ষক নিয়োগ

১৫ সেপ্টেম্বর থেকে ঢাবিতে ভর্তিযুদ্ধ

বাংলাদেশ নারী ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রশিক্ষণ নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT