চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেণু পোনার অভাবে বাগেরহাটে চিংড়ির উৎপাদন ব্যাহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 27, জানুয়ারি 2016
in কৃষি
A A

মানসম্মত রেণু পোনার অভাবে গলদা চিংড়ির কাঙ্খিত উৎপাদন পাচ্ছেনা বাগেরহাটের চাষীরা ।

প্রাকৃতিক উৎস থেকে রেণু পোনা আহরন বন্ধ থাকায় হ্যাচারির অপুষ্ট রেণু পোনা চাষ করে ক্ষতির শিকার হচ্ছেন তারা ।

বাগেরহাটের ফকিরহাট, চিতলমারি ও মোল্লারহাট উপজেলায় গলদা চিংড়ির চাষ হয় সবচেয়ে বেশী।

প্রতি বছর কয়েক কোটি রেণু পোনার চাহিদা রয়েছে ওই এলাকার চাষীদের। কিন্তু প্রাকৃতিক উৎস নদ-নদী থেকে রেণু পোনা আহরণ বন্ধ থাকায় এবং সরকারিভাবে রেণু পোনার চাহিদা মেটাতে না পারায় বেসরকারি হ্যাচারি থেকে অপুষ্ট ও মানহীন পোনা চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা।

তারা বলছেন,‘হ্যাচারির মাছ একটু শীত পড়লেই মারা যায়। আবার দাড়ি-মোচ কাটলে শ্রাবণের দিকে এ মাছ মরে যায়।’

একজন চিংড়ি চাষী, বাগেরহাট প্রাকৃতিক উৎস থেকে আহরিত রেণুর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। বেঁচে থাকে বেশি সময় , সেইসাথে গুণগত মানসম্মত হওয়ায় উৎপাদনও ভালো হয়।

চাষীরা বলছেন, ‘নদীর মাছ সব সময় ভালো হয়। আমরা যখনই নদী থেকে রেণু এনে চাষ করেছি তখনই লাভবান হয়েছি। সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা যেনো নদীর মাছ পেতে পারি।’

চিংড়ি ব্যবসায়ীসরকারিভাবে স্বাদু পানির রেণু উৎপাদনে জেলায় জেলায় প্রকল্প রয়েছে। ওই প্রকল্পে উৎপাদিত মানসম্মত পোনা সরবরাহ করতে পারলে চিংড়ি চাষীদের সমস্যার সমাধান হবে বলে আশা করে মৎস্য বিভাগ ।

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা ইফতেখারুল আলম বলেন, ‘আমরা জানি কিছু অসাধু হ্যাচারি মালিক বিভিন্ন ভাবে এ রেণু গুলো দিয়ে থাকে। কিন্তু আমরা যদি সরকারি ভাবে এ রেণুগুলো দিতে পারি তাহলে এ সমস্যা আর থাকবে না।’

চলতি বছর ফকিরহাট উপজেলায় সাত হাজার নয়শ’ ঘেরে গলদা চিংড়ি চাষ হয়েছে। এই চিংড়ি চাষে সাথে নিয়োজিত রয়েছে কমপক্ষে আট হাজার চাষী।

Tags: গলদা চিংড়ি
Previous Post

রেণু পোনার অভাবে বাগেরহাটে চিংড়ির উৎপাদন ব্যাহত

Next Post

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

Next Post

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

চট্টগ্রামে চালু হতে যাচ্ছে প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT