চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড দিয়ে নিউজিল্যান্ডকে সিরিজ জেতালেন ফিলিপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:31 অপরাহ্ন 29, নভেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড জেতার পর ক্রিকেটার বিজয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং করতে নেমেছিলেন চারে। সেটি ছিল পাওয়ার প্লের পরে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের ভাগ্য ‘খানিক’ ভালো, শুরুতে গ্লেন ফিলিপসের মুখোমুখি হতে হয়নি। নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটসম্যান যে ঝড়টা তুলেছিলেন, তাতে স্বাগতিকদের স্কোর হয়ে যেতে পারত আরও নাগালছাড়া!

অবশ্য খানিক পরে ব্যাটিংয়ে নেমেই ফিলিপস টি-টুয়েন্টিতে যা করেছেন, সেটি নিয়ে ভবিষ্যতে অজস্র কাহিনী রচনার সুযোগ থাকছে। ইনিংসের ৩৮ বল পরে নেমে একা হাতে ক্যারিবীয় বোলারদের পিটিয়েছেন নির্দয়ভাবে! গড়েছেন দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেটিতে ভর করে উইন্ডিজের বিপক্ষে ২-০তে টি-টুয়েন্টি সিরিজ জিতে নিয়েছে কিউইরা।

রোববার মাউন্ট মঙ্গানুইতে টস জিতে স্বাগতিকদের ব্যাট ধরিয়ে দেন ক্যারিবীয় অধিনায়ক কাইরেন পোলার্ড। দুই ওপেনার ৩৩ বলে ৪৯ রান তুললেও পরিস্থিতি সফরকারীদের অনুকূলেই ছিল। ৩৪ বলের মাথায় জুটি ভাঙেন ওশানে থমাস, ১৩ বলে ১৮ করে বোল্ড হন টিম সেইফার্ট। পরের ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বলে উইকেটে বিলিয়েছেন ২৩ বলে ৩৪ করা মার্টিন গাপটিল।

তখন উইকেটে আসেন গ্লেন ফিলিপস। দশম ওভার পর্যন্ত কনওয়েকে নিয়ে রয়েসয়ে ছিলেন, তার রান তখন ১০ বলে ১৫। একাদশ ওভারে লাগাম ঢিলে করে দেন কিমো পল, শেষ তিন বলে দুই চার আর এক ছয়ে ওঠে ১৪ রান।

পরের ওভার রোভম্যান পাওয়েল বুঝেশুনে করলেও ত্রয়োদশ ওভারে ঝড়ের মুখে পড়েন অ্যালেন, তাকে তিনবার বাউন্ডারির ওপারে আছড়ে ফেলেন ফিলিপস, সাথে ছিল এক চারও। এক নো বলসহ ওই ওভারে কিউই ব্যাটসম্যান তুলে নেন ২৩। ততক্ষণে ২৫ বলে ৬০ রান হয়ে গেছে তার।

পলের ওভার দিয়ে শুরু, ফিলিপস ঝড় থামে ইনিংসের এক বল আগে। তার আগে ৪৬ বলে সেঞ্চুরি তুলে নতুন রেকর্ড গড়েছেন মাত্রই দ্বিতীয় আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলতে নামা ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল কলিন মুনরোর, ফিলিপসের চেয়ে এক বল বেশি খেলেছিলেন। সবমিলিয়ে বিশ্বের দশম দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরি এটি।

৫১ বলে ১০৮ রানে থেমেছেন ফিলিপস। ৭২ মিনিটের ইনিংস তখন বিনোদনে ভরপুর। ১০ চার, সঙ্গে ৮ ছক্কা। ৮৪ রান এসেছে কেবল বাউন্ডারি থেকেই। ডেভন কনওয়ের সঙ্গে গড়েছেন ১৮৪ রানের জুটি। নিউজিল্যান্ড পায় ২৩৮ রানের বিশাল সংগ্রহ।

খুব একটা খারাপ খেলেননি কনওয়েও, আড়ালে পড়ে গেছেন ফিলিপসের। ৩৭ বলে তার ৬৫ রানের ইনিংসে মূল দায়িত্ব ছিল ফিলিপসকে সঙ্গে দেয়া, সেটা ভালোই করে গেছেন।

বড় রানতাড়ায় ধুঁকে ধুঁকে ১৬৬তে খেলা শেষ করেছে উইন্ডিজ। টি-টুয়েন্টিতে বড় নামের ভিড়ে নুয়ে পড়া দলটির একজন ব্যাটসম্যানও ত্রিশের কোটা পেরোতে পারেননি, পুরো ২০ ওভার খেলে ৭২ রানে ম্যাচ হেরেছে ক্যারিবীয়রা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

নিজস্ব বলয় গড়তে মাই ম্যান দিয়ে কমিটি নয়: কাদের

Next Post

তিন মাসের শিশু হত্যা: ৩ ব্যক্তির যাবজ্জীবন

Next Post

তিন মাসের শিশু হত্যা: ৩ ব্যক্তির যাবজ্জীবন

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা নেগেটিভ হয়ে মাঠে মাহমুদুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT