চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়ানোর দিন

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:02 অপরাহ্ন 11, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

‘মর্নিং শোজ দ্য ডে’ -কথাটা বোধহয় সবসময় প্রযোজ্য নয়। সব সকালই যে দিনের সঠিক পূর্বাভাস দিতে পারে না, তারই অনন্য নজির যেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিংয়ে। মিরপুরে ২৬ রানে ৩ উইকেট হারিয়েও রেকর্ড জুটিতে (২৬৬) স্বাগতিকরা নিজেদের করে নিয়েছে ঢাকা টেস্টের প্রথম দিন।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ-৩০৩/৫ (প্রথম দিন শেষে)

ডাবল সেঞ্চুরির আশা জাগানো মুমিনুল হক সাজঘরে ফেরেন ১৬১ রানের ইনিংস খেলে। পড়ন্ত বিকেলে আক্ষেপ হয়ে থাকল এ বাঁহাতির উইকেট বিসর্জন। পরে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলামও (৪) দিনের এক ওভার আগে আউট হয়েছেন। তবে মুশফিকুর রহিমের ১১১ রানে অপরাজিত থাকা আশা দেখাচ্ছে বড় সংগ্রহের।

মুমিনুলের সপ্তম ও মুশফিকের ষষ্ঠ সেঞ্চুরি উদযাপনের দিনে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশ গড়েছে নিজেদের নতুন রেকর্ড। দুজনে যোগ করেছেন ২৬৬ রান। যেকোনো উইকেটে জুটির তালিকায় যেটি উঠে এসেছে চতুর্থ স্থানে।

চতুর্থ উইকেট জুটিতে টাইগারদের আগের সর্বোচ্চ রান ছিল ১৮০। চলতি বছরের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে মুমিনুল ও লিটন দাস মিলে করেছিলেন সেটি।

এদিন ২৪৭ বল খেলে ১৯টি চারে মুমিনুল সাজান ১৬১ রানের ইনিংস। ২৩১ বলে ৯টি চারে মুশফিক সাজান তার অপরাজিত ইনিংসটি।

হেমন্তের রৌদ্রোজ্জ্বল সকালে উইকেটের পেছনে তিন স্লিপ, গালিতে এক ফিল্ডার নিয়ে নতুন বলে আক্রমণে যান জিম্বাবুয়ে পেসার কাইল জারভিস ও তেন্ডাই চাতারা। ইমরুল কায়েসকে (০) উইকেটরক্ষক রাগিস চাকাভার ক্যাচ বানিয়ে প্রথম আঘাত হানেন জারভিস। বাংলাদেশের রান তখন ১৩।

দ্বিতীয় শিকারের দেখা পেতে অপেক্ষা করতে হয়নি জিম্বাবুয়ে পেসারের। দলীয় ১৬ রানের মাথায় জারভিসের পরের ওভারে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন লিটন দাস। ৩৫ বল খেলে এ ডানহাতি করেন ৯ রান। দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়লে উইকেটে আসেন মোহাম্মদ মিঠুন।

অভিষেক টেস্টে রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে। সফরকারীদের তৃতীয় পেসার ডোনাল্ড ত্রিপানোর বলে ক্যাচ তুলে দেন ব্রেন্ডন টেলরের হাতে।

পরের সময়টা কেবলই মুমিনুল-মুশফিকের। বুক চিতিয়ে ব্যাটিং করে বাংলাদেশকে উপহার দিয়েছেন অসাধারণ একটি দিন। পড়ন্ত বিকেলে মুমিনুলের উইকেটটি নেন চাতারা আর তাইজুলকে ফেরান জারভিস। বোলিংয়ে দারুণ শুরু ও শেষ বেলায় দুটি উইকেট তোলাই প্রথম দিনে জিম্বাবুয়ের প্রাপ্তি।

Tags: লিড স্পোর্টস
Previous Post

পাইরেসির হুমকির মুখে ‘টু পয়েন্ট জিরো’

Next Post

ঐক্যমতে তফসিল পেছালে আপত্তি নেই আ. লীগের

Next Post
ওবায়দুল কাদের-মেডিক্যাল টিম

ঐক্যমতে তফসিল পেছালে আপত্তি নেই আ. লীগের

এবার দুই গোল বেশি খেল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT