চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের ম্যাচে শতভাগ ফিট ছিলেন না নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 29, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক গোলদাতা হওয়ার ম্যাচে শতভাগ ফিট ছিলেন না নেইমার। লিভারপুলের বিপক্ষে পিএসজিকে জিতিয়ে নিজেই জানিয়েছেন, ফিটনেস নিয়ে এখনো সমস্যায় আছেন।

নেইমার পেছনে ফেলেছেন এসি মিলান এবং রিয়াল তারকা কাকাকে। নেইমারের গোলসংখ্যা এখন ৩১টি। কাকার গোল ৩০টি। তৃতীয় স্থানে আছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রিভালদো। বার্সা এবং এসি মিলানের হয়ে খেলা এই তারকার গোল ২৭টি।

নেইমার এখন চ্যাম্পিয়ন্স লিগে ৫০টি গোলের সঙ্গে যুক্ত। ৩১টি করেছেন, ১৯টি করিয়েছেন।

২০ নভেম্বর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন নেইমার। বুধবারের ম্যাচে তিনি অনিশ্চিত ছিলেন। কিন্তু ম্যাচটি ‘ডু-অর-ডাই’ ছিল বলে মাঠে নেমে পড়েন। তার দল জয় পায় ২-১ গোলে।

‘শতভাগ ফিট ছিলাম না,’ জানিয়ে নেইমার বলেন, ‘কিন্তু ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তাই আমাকে থাকতে হয়েছে।’

এই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়ার আশা টিকে আছে পিএসজির। গ্রুপ ‘সি’তে শীর্ষ তিন দলের যে কারোর পরের রাউন্ডে যাওয়ার সুযোগ আছে।

এই ম্যাচের আগে পিএসজি ছিল তিন নম্বরে। এই জয়ে তারা দুইয়ে উঠে এসেছে। দুই থেকে নেমে যেতে হয়েছে লিভারপুলকে। নেইমারদের পয়েন্ট ৮। লিভারপুলের ৬। শেষ ষোলোয় যেতে হলে সামনের ম্যাচে লিভারপুলকে নাপোলিকে হারাতে হবে। ৯ পয়েন্ট নিয়ে দলটি শীর্ষে আছে। লিভারপুল হারলে পিএসজি পরের রাউন্ডে চলে যাবে।

Tags: নেইমারলিড স্পোর্টস
Previous Post

রেকর্ড পরিমাণ মনোনয়নপত্র দাখিল অংশগ্রহণমূলক নির্বাচনের প্রথম ধাপ: সিইসি

Next Post

সিরাজগঞ্জে একই সড়কে দুর্ঘটনায় নিহত ৬

Next Post
ফাইল ছবি

সিরাজগঞ্জে একই সড়কে দুর্ঘটনায় নিহত ৬

দেখতে দেখতে বছর পার, কেমন হবে উদযাপন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT