চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডটাতে ম্যারাডোনার কাছে, পেলের অনেক দূরে মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 15, জুন 2021
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ফুটবল মাঠে উল্লাস করছে, আর্জেন্টিনা জয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

লাতিন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেমে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা মিশনের শুরু করেছে চিলির বিপক্ষে ড্র দিয়ে। ম্যাচে ফ্রি কিকে দর্শনীয় এক গোল করেছেন লিওনেল মেসি। যা দিয়ে সরাসরি ফ্রি কিক গোলের রেকর্ডে প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার আরও কাছে পৌঁছে গেছেন। ব্রাজিল কিংবদন্তি পেলের চেয়ে অবশ্য এখনও অনেক দূরেই তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে রিও ডি জেনিরোতে কোপার গ্রুপ ‘বি’র ম্যাচে চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৩ মিনিটে চিলি বক্সের সামান্য বাইরে থেকে বাঁকানো দর্শণীয় ফ্রি কিকে লিড আনেন আর্জেন্টিনা আধিনায়ক। জাতীয় দল জার্সিতে তার রেকর্ড ৭৩তম গোল।

গোলটি দিয়ে রেকর্ড যেমন ছুঁয়েছেন, অন্য রেকর্ডের কাছাকাছিও গেছেন এলএম টেন। গোল ডটকম বলছে, চিলির বিপক্ষে গোলটি সরাসরি ফ্রি কিক থেকে করা মেসির ৫৭তম গোল। তার থেকে পাঁচ গোলে এগিয়ে রেকর্ডের আরও সামনে স্বদেশি ম্যারাডোনা। প্রয়াত ফুটবল ঈশ্বর ক্যারিয়ারে ৬২ গোল করেছিলেন সরাসরি ফ্রি কিকে।

মেসি ফ্রি কিকে করা গোলের ৫০টি করেছেন বার্সেলোনা জার্সিতে, ৭টি আর্জেন্টিনার হয়ে। মেসির ক্যারিয়ারে মোট গোল এখন ৭৪৫, যার ৭.৬ শতাংশ করেছেন সরাসরি ফ্রি কিকে, সেখানে ম্যারাডোনার ৩৫৩ গোলের ১৭ শতাংশ গোল এসেছে ডেড বল সিচ্যুয়েসনে।

সময়ের আরেক মহাতারকা পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো সরাসরি ফ্রি কিকে ৪৭ গোল করে মেসির অনেক পেছনেই আছেন!

রেকর্ডটার শীর্ষে অবশ্য দুজন ব্রাজিলিয়ান, যারা মেসির থেকে অনেক এগিয়ে। জুনিনহো পের্নাম্বুক্যানো ৭৭ এবং পেলে ৭০ ফ্রি কিক গোল নিয়ে সবার উপরে। আর্জেন্টিনার ভিক্টর লেগ্রোতাগলিয়ে ৬৬, ব্রাজিলের রোনালদিনহো ৬৬, ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম ৬৫, ম্যারাডোনা ৬২, ব্রাজিলের জিকো ৬২, নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান ৬০, ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা ৫৯ এবং সেলেসাওদের রোজেরিও চেনি ৫০ গোল সরাসরি ফ্রি কিক থেকে করে রেকর্ডের সেরা দশে আছেন।

অন্যদিকে স্প্যানিশ পত্রিকা মার্কা লিখেছে, চিলির বিপক্ষে দর্শনীয় গোলটি করে ফ্রি কিকের রাজা বনে গেছেন মেসি। সবশেষ গোলটির আগে মেসি ও রোনালদোর সমান ৫৬টি করে গোল ছিল ফ্রি কিকে, মেসি মঙ্গলবার রাতে ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বীকে।

মেসি যেখানে ৫০টি বার্সা ও ৭টি ফ্রি কিক গোল করেছেন আর্জেন্টিনা জার্সিতে। রোনালদো সেখানে ১৩টি ম্যানইউর হয়ে, ৩২টি রিয়াল মাদ্রিদ ও ১০টি পর্তুগাল জার্সিতে করেছেন। চার বছর আগে, ২০১৭ সালে সিআর সেভেনের ফ্রি কিক গোল যেখানে ছিল ৪৯টি, মেসির তখন ছিল ৩১টি!

Tags: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকাকোপা আমেরিকা ২০২১চিলিপেলেমেসিম্যারাডোনারোনালদোলিড স্পোর্টস
Previous Post

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

Next Post

নাটোরে দুই পৌরসভায় লকডাউন আরও ৭ দিন

Next Post

নাটোরে দুই পৌরসভায় লকডাউন আরও ৭ দিন

বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে বঙ্গবন্ধু লাউঞ্জ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT