চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুরে ৬২ কোটি টাকার অনিয়ম, জড়িত ৩৪ প্রকৌশলী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 21, জুলাই 2019
in - সেমি লিড, আদালত
A A
রূপপুর-আসবাবপত্র তোলা

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতায় নির্মাণাধীন গ্রিন সিটি আবাসন পল্লীর ভবনের আসবাবসহ অন্যান্য মালামাল কেনা ও তা উঠানোর কাজে ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়মের তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত আছেন ৩৪ জন প্রকৌশলী।

রোববার বিচারপতি বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চে দাখিল করা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দুই তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

এমন অনিয়মের তথ্য পেয়ে হাইকোর্ট বলেন, ‘যেহেতু তদন্ত প্রতিবেদনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে; তাই আমরা একটু অপেক্ষা করে দেখতে চাই কী ব্যবস্থা নেওয়া হয়।’

আজ আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারে আমাতুল করিম। আর রিটকারী পক্ষে ছিলেন সৈয়দ সায়েদুল হক সুমন। এসময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রূপপুর গ্রিন সিটি প্রকল্প’র নির্মাণাধীন ভবনের আসবাব ও প্রয়োজনীয় মালামাল কেনা ও উঠানোর কাজে ৬২ কোটি ২০ লাখ ৮৯ হাজার টাকার অনিয়ম হয়েছে। এর মধ্যে চুক্তি অনুযায়ী চারটি ভবনের আসবাবপত্র ও ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স সরবরাহ কাজের জন্য ৩৬ কোটি ৪০ লাখ ৯ হাজার টাকা বেশি পরিশোধ করা হয়েছে।

মোট ৬টি পর্যায়ে ৫৩ জন কর্মকর্তার নাম প্রতিবেদনে আসেলেও একই কর্মকর্তা একাধিক দায়িত্ব পালনের কারণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৩৪ জন প্রকৌশলীকে এই দুর্নীতির জন্য দায়ী করেছে তদন্ত কমিটি।

এছাড়াও তদন্ত প্রতিবেদনে দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। এবং অতিরিক্ত পরিশোধিত অর্থ সরকারি কোষাগারে ফেরত আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও সুপারিশ করা হয়েছে।

রোববার আদালতে দুটি তদন্ত প্রতিবেদন উস্থাপনের পর রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিবেদন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, দায়ীদের বিরুদ্ধে ফৌজদারী ব্যবস্থা নেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা চান।

তখন আদালত বলেন, ‘যেহেতু দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে তাই আমরা একটু অপেক্ষা করে দেখতে চাই কী ব্যবস্থা নেয়।’

এসময় আদালত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মাহবুবে আলম বলেন, প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিতে সময় দেওয়া প্রয়োজন। তাই এক্ষেত্রে দুই মাস সময় অন্তত দেওয়া হোক।

এরপর আদালত আগামী ২০ অক্টোবর এবিষয় পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য নির্মাণাধীন গ্রিন সিটি আবাসন পল্লীর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও তা ভবনে তোলায় অনিয়ম নিয়ে গত ১৬ মে দৈনিক দেশ রূপান্তর ‘কেনা-তোলায় এত ঝাঁজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে ২০ তলা ১১টি ও ১৬ তলা আটটি ভবন হচ্ছে। এরই মধ্যে ২০ তলা আটটি ও ১৬ তলা একটি ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে।

২০ তলা ভবনের প্রতিটি ফ্ল্যাটের জন্য প্রতিটি বালিশ কিনতে খরচ দেখানো হয়েছে পাঁচ হাজার ৯৫৭ টাকা। আর ভবনে বালিশ ওঠাতে খরচ দেখানো হয়েছে ৭৬০ টাকা। প্রতিটি রেফ্রিজারেটর কেনার খরচ দেখানো হয়েছে ৯৪ হাজার ২৫০ টাকা। রেফ্রিজারেটর ভবনে ওঠাতে খরচ দেখানো হয়েছে ১২ হাজার ৫২১ টাকা। একেকটি খাট কেনা দেখানো হয়েছে ৪৩ হাজার ৩৫৭ টাকা। আর খাট ওপরে ওঠাতে খরচ দেখানো হয়েছে ১০ হাজার ৭৭৩ টাকা।

প্রতিটি টেলিভিশন কেনায় খরচ দেখানো হয়েছে ৮৬ হাজার ৯৭০ টাকা। আর টেলিভিশন ওপরে ওঠাতে দেখানো হয়েছে ৭ হাজার ৬৩৮ টাকার খরচ। বিছানার খরচ ৫ হাজার ৯৮৬ টাকা দেখানো হয়েছে; তা ভবনে তুলতে খরচ দেখানো হয়েছে ৯৩১ টাকা। প্রতিটি ওয়ারড্রোব কিনতে খরচ দেখানো হয়েছে ৫৯ হাজার ৮৫৮ টাকা। আর তা ওঠাতে দেখানো হয়েছে ১৭ হাজার ৪৯৯ টাকার খরচ।

এরকম বৈদ্যুতিক চুলা, বৈদ্যুতিক কেটলি, রুম পরিষ্কারের মেশিন, ইলেকট্রিক আয়রন, মাইক্রোওয়েভ ইত্যাদি কেনাকাটা ও ভবনে তুলতে এরকম অস্বাভাবিক খরচ দেখানোর প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পত্রিকার প্রতিবেদনটি যুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট করেন।

এরপর হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করে এবং এ ঘটনা তদন্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের করা দুটি তদন্ত কমিটির প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেন। সে অনুযায়ী মন্ত্রণালয়ের করা দুটি তদন্ত প্রতিবেদন রোববার হাইকোর্টে উপস্থাপন করা হয়।

Tags: দুর্নীতিহাইকোর্ট
Previous Post

রাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ ‘সত্য’

Next Post

কান্না ভেজা চোখে ১২৫ মাইল হেঁটে বাড়ি ফিরলো পোষা কুকুর

Next Post

কান্না ভেজা চোখে ১২৫ মাইল হেঁটে বাড়ি ফিরলো পোষা কুকুর

ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধের ঘটনায় তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT