চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপপুরে বেলারুশ ও কাজাখস্তানের নাগরিকদের সংঘর্ষে নিহত এক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 27, মার্চ 2022
in - সেমি লিড, জনপদ, পাবনা
A A
রূপপুরে বেলারুশ ও কাজাখস্তানের নাগরিকদের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বেলারুশ ও কাজাখস্তানের কয়েক জন নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভ্লাদিমির(৩৫) নামে কাজাখস্তানের এক নাগরিক নিহত হয়েছেন।

শনিবার রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত কাজাখস্তানের নাগরিক ভ্লিাদিমির রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিকিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, শনিবার রাতে  রূপপুর প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসন গ্রিন সিটি ভবনের একটি কক্ষে কয়েকজন বেলারুশ নাগরিকের সঙ্গে কাজাখস্তানের নাগরিকের মধ্যে সংঘর্ষের সময় খুনের ঘটনাটি ঘটে।

তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর প্রকল্পের গ্রিন সিটির আবাসিক ভবনে যায় এবং রাতেই সেখান থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সংঘর্সষের সময় কাজাখস্তানের আরো একজন নাগরিক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের একটি কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমিরের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায় ছুরিকাঘাতে ভ্লাদিমির নিহত হন।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, নিহত কাজাখস্তানের নাগরিকের শরীরে চার-পাচঁটি ধারালো অস্ত্র দিয়ে আঘাতে চিহ্ন রয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া বিস্তারিত জানানো যাচ্ছে না বলে ওই কর্মকর্তা জানান। মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

Tags: কাজাখস্তাননিহতপাবনাবেলারুশহত্যাকাণ্ড
Previous Post

শান্তিরক্ষী বাহিনীতে বড় পদে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশের কর্মকর্তারা

Next Post

আ. লীগ নেতা টিপু ও শিক্ষার্থী হত্যার ‘ঘাতক’ গ্রেপ্তার

Next Post
আ. লীগ নেতা টিপু ও শিক্ষার্থী হত্যার 'ঘাতক' গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

আ. লীগ নেতা টিপু ও শিক্ষার্থী হত্যার 'ঘাতক' গ্রেপ্তার

অস্কার উপহার হিসেবে বিভিন্ন পণ্য ও উপহার সামগ্রী দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার: ব্যাগ ভরে যেসব উপহার নিয়ে যাবেন তারকারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT