চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ হ্যাকিংয়ের অভিযোগ মেনে নিয়েছেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 09, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হ্যাকিং নিয়ে গোয়েন্দা রিপোর্ট আমলে নিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় তিনি ব্যবস্থা নিতে পারেন বলে জানিয়েছেন ট্রাম্পের এক শীর্ষ কর্মকর্ত।

তবে হ্যাকারদের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিচালনা করেছেন, এই বিষয়টিতে ট্রাম্প একমত হয়েছেন কিনা তা পরিষ্কার করেননি হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস।

‘ফক্স নিউজ সানডে’ অনুষ্ঠানে প্রিবাস বলেন, ‘এই ঘটনাটিতে রাশিয়ার ভূমিকা তিনি মেনে নিয়েছেন, তাই এটি আর ইস্যু নয়।’

রাশিয়ার সাইবার হামলা যে ট্রাম্প মেনে নিয়েছেন, এই প্রথম রিপাবলিকান শিবিরের কেউ এ কথা স্বীকার করলেন।

  হোয়াইট হাউসের পরবর্তী চিফ অব স্টাফ রেইন্স প্রিবাস

এদিকে মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান জোসেফ ক্ল্যানসি বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান। অন্যদিকে রাশিয়াকে ইউরোপ থেকে হটাতে মার্কিন সেনাবাহিনী আরো কঠোর প্রশিক্ষণ গ্রহণের অঙ্গীকার করেছে।

ফক্স নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের চীফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়া রেইন্স প্রিবাস গতকাল রোববার দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ট্রাম্প নির্বাচনে সাইবার হামলার মাধ্যমে রুশ হস্তক্ষেপ নিয়ে গোয়েন্দা রিপোর্টকে গ্রহণ করেছেন। তিনি বুঝতে পেরেছেন রাশিয়া ডেমোক্র্যাট পার্টির কম্পিউটারে সাইবার হামলা চালিয়েছে। ট্রাম্প এক্ষেত্রে কোনো ব্যবস্থাও নিতে পারেন বলে জানান প্রিবাস।

প্রিবাসের এই বক্তব্য ট্রাম্পের রাশিয়ার নীতিতে বড় ধরনের পরিবর্তন বলেই মনে করা হচ্ছে। যদিও একদিন আগে শনিবারও ট্রাম্প রাশিয়াবিরোধীদের নির্বোধ বলে আখ্যায়িত করেছেন। রাশিয়া হ্যাকিং করেছে সেটা তিনি মানতে রাজি নন। এমনকি হ্যাকিংয়ের কথা বলে তার জয়কে অবমাননা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তবে এই প্রথম ট্রাম্প শিবিরের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি ট্রাম্প মেনে নিয়েছেন বলে জানালেন।

প্রিবাস আরো জানান, ট্রাম্প হ্যাকিংয়ের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায় তার সুপারিশ জানাতে গোয়েন্দা কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পরিকল্পনা করছেন। ওই সুপারিশের ভিত্তিতে ট্রাম্প ব্যবস্থা গ্রহণ করতে পারেন।

তবে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রিবাস। প্রিবাস রিপাবলিকান ন্যাশনাল কমিটির সাবেক চেয়ারম্যান।

এদিকে, রাশিয়াকে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন রিপাবলিকান সিনেটররা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং জন ম্যাককেইন রোববার এনবিসি টেলিভিশনে একটি অনুষ্ঠানে বলেন, গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সাইবার হামলার জন্য রাশিয়াকে শাস্তি দেওয়া উচিত নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের।

এছাড়া রোববারই প্রতিনিধি পরিষদের ইন্টিলিজেন্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিন নিউনস ফক্স নিউজকে বলেন, তিনি হয়তো রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে বন্ধুত্ব দেখতে পারেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটাই প্রশ্ন।

Tags: রুশ হ্যাকিং
Previous Post

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্তে অগ্রগতি

Next Post

‘জিয়ানগর’ উপজেলার নাম ‘ইন্দুরকানি’ পুনর্বহালের সিদ্ধান্ত

Next Post

'জিয়ানগর' উপজেলার নাম 'ইন্দুরকানি' পুনর্বহালের সিদ্ধান্ত

প্রকল্প বাস্তবায়নে ১৩ হাজার ৩৫৬ গাছ কাটতে মন্ত্রিসভার অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT