চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ মেয়ে পটানোর বুদ্ধি দিয়ে বিপাকে আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 অপরাহ্ন 16, মে 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রাশিয়ায় বিশ্বকাপে রুশ মেয়েদের পটানোর বুদ্ধি দিয়ে বিপাকে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আর্জেন্টিনা থেকে যেসব সাংবাদিক যাচ্ছেন তাদের হাতে যে ম্যানুয়াল বই দেয়া হয়েছে, তার একটি চ্যাপ্টারে লেখা রয়েছে ‘ রুশ নারীদের কীভাবে পটাতে হবে’- আর এই পরিচ্ছেদ নিয়েই তাদের কড়া বিপাকে পড়েছে মেসির দেশের ফুটবল সংস্থা।

ম্যানুয়ালে সাংবাদিকদের পরামর্শ দেয়া হয়েছে রুশ নারীদের মনোরঞ্জন করতে হলে ‘নিজেকে পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনার শরীর সুগন্ধী রাখবেন এবং ভালো জামাকাপড় পরবেন।’

এতে নারীদের সঙ্গে তাদের এমন আচরণ করতে পরামর্শ দেয়া হয়েছে যাতে তারা মনে করেন ‘তাদেরও একটা দাম আছে’।

পুস্তিকার এই পরামর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠার পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই পরিচ্ছেদটি সেখান থেকে সরিয়ে নিয়েছে।

বইতে দেয়া পরামর্শের চ্যাপ্টারটি আট ভাগে ভাগ করা ছিল এবং এতে সরাসরি কী করতে হবে তা বলা হয়েছিল। নির্দেশিকার শুরুতেই বলা হয়েছিল, ‘রুশ মেয়েরা সুন্দরী, তাই বহু পুরুষ তাদের সঙ্গে শুতে চায়। হয়তো তারাও সেটা চায়, কিন্তু মনে রাখবেন তারাও মানুষ- তারাও গুরুত্ব চায়- তারা বিশেষ কেউ সেটা ভাবতে চায়।’

পুস্তিকায় আরো লেখা হয়, ‘তাদের কাছে যৌনতা নিয়ে বোকার মত প্রশ্ন করবেন না। যৌন সম্পর্ককে তারা একান্ত ব্যক্তিগত মনে করে এবং এটা নিয়ে সবার সামনে আলোচনা পছন্দ করে না।’

এএফএ-র সূত্র থেকে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে বিতর্কিত চ্যাপ্টারটি ইন্টারনেটের ব্লগ থেকে সরিয়ে নেয়া হয়েছে। ম্যানুয়াল বা নির্দেশিকায় এই চ্যাপ্টারটি অন্তর্ভূক্ত করা হয়েছিল কার সিদ্ধান্তে তা এখনো স্পষ্ট জানা যায় নি।

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে কয়েক মাস আগেই বিশাল এক নারী সমাবেশ হয়েছিল যেটি ছিল লাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় নারী সমাবেশ এবং সেখানে নারীদের প্রতি চরম বৈষম্যের বিরুদ্ধে এবং নারীদের ওপর নির্যাতনের অবসান দাবি করে বিক্ষোভ হয়েছিল। তার কয়েক মাসের মধ্যেই রুশ নারীদে মনোরঞ্জনের পরামর্শ সম্বলিত এই নির্দেশিকা বের হল।

Tags: আর্জেন্টিনারাশিয়া বিশ্বকাপ ২০১৮
Previous Post

বিনামূল্যে বিতরণের বই বিক্রি করায় প্রধান শিক্ষকের কারাদণ্ড

Next Post

বিশ্বকাপের জন্ম দিয়েছিল যে ‘স্ফুলিঙ্গ’

Next Post
প্রথম বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে

বিশ্বকাপের জন্ম দিয়েছিল যে ‘স্ফুলিঙ্গ’

মোস্তাফা জব্বার

১৫ বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইটের কী হবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT