চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ অভিযানে আইএস’র কেন্দ্রীয় দপ্তর ও ৫৩টি প্রশিক্ষণকেন্দ্র ধ্বংস

আলীম আল রাজী by আলীম আল রাজী
7:25 অপরাহ্ন 11, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

রুশ বিমান অভিযানে জঙ্গি সংগঠন আইএস’র কেন্দ্রীয় দপ্তরসহ ধ্বংস হয়েছে তাদের বহু সামরিক স্থাপনা। সেইসাথে চলমান ওই অভিযানের পর সিরিয় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে লেবাননের আসাদপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দেশটির ইদলিব, হামা এবং লাটাকিয়া প্রদেশে বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে সিরিয় সরকারি বাহিনী।

গত দুদিন সিরিয়ায় আইএসের ৬৩টি লক্ষ্যবস্তুতে ৬৪ বার বিমান ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আইএসের কেন্দ্রীয় দপ্তর, ৫৩টি প্রশিক্ষণকেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, অস্ত্রভাণ্ডার ধ্বংস হয়েছে। রাশিয়ার দাবি, রুশ হামলা সিরিয় সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমেই করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘সিরিয়ায় সব হামলা পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে।’

সিরিয়ার সরকারি টেলিভিশন ও যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রুশ বিমান হামলার সমর্থন নিয়ে প্রেসিডেন্ট আসাদের বাহিনী হামায় আল-কায়দা-সমর্থিত আল নুসরা ফ্রন্টসহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ থেকে বেশকিছু এলাকা দখল করে নিয়েছে। হামার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের সঙ্গে প্রচন্ড লড়াই চলছে সরকারি বাহিনীর। একটি পাহাড় নিয়ন্ত্রণে নিয়েছে আসাদ বাহিনী।

রাজধানী দামেস্কসহ, আলেপ্পো ও অন্যান্য শহরগুলোর সাথে যুক্ত প্রধান যুক্তক্ষেত্রের পাশ্ববর্তী মহাসড়ক এখন বন্ধ রয়েছে। আসাদের বাহিনী ইদলিবও পুনর্দখলে নিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই এলাকায় আল-নুসরা ফ্রন্টের এক জ্যেষ্ঠ কমান্ডার সব বিদ্রোহী গ্রুপকে সম্মিলিতভাবে সরকারি বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর আহ্বান জানিয়েছেন।

অপরদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে রাশিয়াকে সহযোগিতা করার কথা জানিয়েছে সৌদি আরব। সন্ত্রাসী খিলাফত প্রতিষ্ঠা রোধে একসাথে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছে তারা।

Tags: সিরিয়া যুদ্ধ
Previous Post

শীর্ষ আইএস নেতা বাগদাদীর গাড়ি বহরে বিমান হামলা

Next Post

শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের আগমনবার্তা

Next Post

শুভ মহালয়ায় শারদীয় দুর্গোৎসবের আগমনবার্তা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT