চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রুপুর মৃত্যুতে সংগীতাঙ্গনে অনেক বড় ক্ষতি হয়ে গেল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

দেশের বরেণ্য সুরকার ও সংগীত পরিচালক আলী আকবর রুপু বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) দুপুর ১২টা ৪০ মিনিটে ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ‘সংগীতাঙ্গনে অনেক বড় ক্ষতি হয়ে গেল’ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত।

রুপুর মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত হয়ে হানিফ সংকেত তার ভেরিফায়েড ফ্যান পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে হানিফ সংকেত বলেছেন, আলী আকবর রুপু ছিলেন দেশের অত্যন্ত প্রতিভাবান একজন সংগীত পরিচালক। একজন সুন্দর মনের মানুষ।

তিনি বলেন, ইত্যাদি’র সঙ্গে যার সম্পর্ক ছিল দীর্ঘ ৩০ বছরের। তিনি ছিলেন ইত্যাদি পরিবারের একজন নিয়মিত সদস্য। ইত্যাদি’র অধিকাংশ গানেরই সুরস্রষ্টা ছিলেন তিনি। আলী আকবর রুপুর এই অকাল মৃত্যুতে আমাদের সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপুর মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই হৃদ্‌রোগে ভুগছিলেন রুপু। তার কিডনির সমস্যা ছিল। মাস সাতেক ধরে তার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি কিডনির ডায়ালাইসিস করার সময় তার স্ট্রোক হয়। পাশাপাশি হৃদ্‌রোগে আক্রান্ত হন রুপু।

রুপুর পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে মগবাজারে বিশাল সেন্টারের পেছনে শ্রুতি স্টুডিওতে মাগরিবের নামাজের পর। এরপর আলী আকবর রুপুকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

Tags: ইত্যাদিচ্যানেল আই অনলাইনহানিফ সংকেত
Previous Post

আজ রাতে হৃদয় খানের বিবাহোত্তর সংবর্ধনা

Next Post

বৈশ্বিক দুর্নীতির চিত্রে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

Next Post

বৈশ্বিক দুর্নীতির চিত্রে দুই ধাপ উন্নতি করেছে বাংলাদেশ

উইন্ডোজে নিরাপত্তা ত্রুটি

উইন্ডোজের বড় ধরণের নিরাপত্তা ত্রুটির খবর জানালো গুগল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT