চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুনির রেকর্ডে ইংল্যান্ডের গোল উৎসব, স্পেনের প্রতিশোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2015
in স্পোর্টস
A A

ওয়েন রুনির রেকর্ড আর টানা সপ্তম জয়ে ইউরো ২০১৬’র মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে ইংল্যান্ড। রুনির রেকর্ডের দিনে স্যান ম্যারিনোকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশরা।

আর ইউরো বাছাই পর্বের প্রথম লেগে স্লোভাকিয়ার কাছে হারের মধুর প্রতিশোধ নিয়েছে স্পেন। ফিরতি পর্বে ২-০ গোলে জিতে ফ্রান্সের পথে আরেকধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রুনি ছাড়া ইংল্যান্ডের পক্ষে দুটি গোল করেন থিও ওয়ালকট, হ্যারি কেইন, রস বার্কলি। অন্য গোলটি আত্মঘাতী। এই জয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে হলো ২১।

জিতলেই তিন ম্যাচ হাতে রেখে আগামী বছর ফ্রান্সে হতে যাওয়া মহাদেশ সেরার প্রতিযোগিতায় খেলা নিশ্চিত এমন সমীকরণ নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। সেই সঙ্গে রুনির সামনে ছিল দেশের সেরা গোলদাতা স্যার ববি চার্লটনকে ছোঁয়ার হাতছানি। দুই সমীকরণেই শতভাগ সফল রয় হজসনের দল।

গত সেপ্টেম্বরে এই দলের বিপক্ষে প্রথম লেগে ৫-০ গোলে জিতেছিলো ইংলিশরা। খেলার ১২ মিনিটে স্বাগতিক ডিফেন্ডার মার্কো বেরারদি ডি বক্সের মধ্যে জন স্টোনসকে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। আর তা থেকেই বল জালে জড়িয়ে মাইলফলক স্পর্শ করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য চার্লটন ও রুনি, দুজনেরই জাতীয় দলের হয়ে এখন গোল ৪৯টি।

৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড। গোলটি অবশ্য আত্মঘাতী ছিলো।দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই স্কোর ৩-০ করে জয় নিশ্চিত করেন মিডফিল্ডার রস বার্কলি। জাতীয় দলের হয়ে এটাই প্রথম গোল তার।

৬৮তম মিনিটে ফাবিয়ান ডেলফের ক্রসে খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ব্যবধান আরো বাড়ান থিও ওয়ালকট। পরে দুই মিনিটের মধ্যে আরো দুটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ইংলিশরা। ৭৭তম মিনিটে স্ট্রাইকার হ্যারি কেইনের লক্ষ্যভেদের পরের মিনিটেই নিজেদের দ্বিতীয় গোলটি করেন ওয়ালকট।

অন্যদিকে, গত অক্টোবরে প্রথম লেগে স্লোভাকিয়ার মাঠে ২-১ গোলে হেরেছিলো স্পেন। তবে এবার আর সুযোগ নষ্ট করেনি ভিসেন্তে দেল বস্কের শিষ্যরা।এদিন খেলার ৫ মিনিটেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় স্পেন।

ইউরোর টানা দুইবারের চ্যাম্পিয়নদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। ৩০তম মিনিটে বক্সের মধ্যে দিয়েগো কস্তাকে অতিথি গোলরক্ষক মাটুস কোজাচিক ফাউল করলে পেনাল্টি পায় স্পেন। তা থেকেই লক্ষ্যভেদ করেন ২০১০ বিশ্বকাপের ফাইনালের গোলদাতা।

এ জয়ে স্লোভাকিয়াকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠলো স্পেন। দুই দলের পয়েন্ট সমান ১৮ হলেও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে নেমে গেছে স্লোভাকিয়া।

একই রাতে বেলারুশকে ৩-১ গোলে হারিয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইউক্রেন। এছাড়া সুইডেনকে ১-০ গোলে হারিয়েছে রাশিয়া।

Tags: ইউরো বাছাই ২০১৬ফুটবল
Previous Post

রুনির রেকর্ডে ইংল্যান্ডের গোল উৎসব, স্পেনের প্রতিশোধ

Next Post

লক্ষীপুরে ঢেঁড়শ আবাদে কৃষকের আগ্রহ

Next Post

লক্ষীপুরে ঢেঁড়শ আবাদে কৃষকের আগ্রহ

হাল্কে কোনোরকমে রক্ষা ব্রাজিলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT