চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটের ডিআরএস ‘জ্ঞান’ নিয়ে চটেছেন নাসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 17, জুলাই 2017
in স্পোর্টস
A A
ডিআরএস

সাউথ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের নেয়া রিভিউগুলো পর্যবেক্ষণ করে চটেছেন নাসের হোসেন। অধিনায়ক রুটের তাড়াহুড়ো করে নেয়া রিভিউগুলো ব্যর্থ হওয়ার পেছনে চরম বিশৃঙ্খলা ও পরিকল্পনার অভাব দেখছেন দেশটির সাবেক এই অধিনায়ক।

ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে শুরুর দিকেই দুটি রিভিউ নেয় ইংল্যান্ড। ২৪তম ওভারে হেইনো কুনের বিপক্ষে মাঠের আম্পায়ারের নটআউট সিদ্ধান্তের পর রিভিউ নেন নতুন অধিনায়ক জো রুট। কিন্তু রিভিউতেও আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও একই কাণ্ড। ২৮তম ওভারে হামিশ আমলার বিপক্ষে রিভিউ নেন রুট। কিন্তু এবারও ব্যর্থ হন। এরইমধ্যে ইংল্যান্ডের রিভিউ শেষ হয়ে যায়।

আবার রুটের ব্যর্থ রিভিউয়ের কিছুপরেই রিভিউয়ের অভাবেই নিশ্চিত আউট থেকে বেঁচে যান আমলা। ২৫ রানে থাকা আমলা শেষ পর্যন্ত ৮৭ রান করে ইংল্যান্ডের জন্য লিডটা (৪৭৪) প্রায় ধরাছোঁয়ার বাইরে নিতে ভূমিকা রাখেন।

পরে ইংল্যান্ডের রিভিউ ব্যবহারকে চরম বিশৃঙ্খল উল্লেখ করে স্কাইস্পোর্টসকে নাসের বলেন, ‘আমলার বিপক্ষে নেয়া অপ্রত্যাশিত রিভিউয়ের মত সুযোগ নষ্ট এড়াতে অবিলম্বে একটি পরিকল্পনা করা উচিত। ফেরানো উচিত শৃঙ্খলা।’

ডেইলি মেইলে অন্য এক লেখায় রুটের সিদ্ধান্ত অত্যন্ত তাড়াহুড়া ছিল বলে উল্লেখ করেন নাসের।

Tags: ডিআরএসনাসের হোসেন
Previous Post

সীতাকুণ্ডে শিশুদের মৃত্যুর কারণ হাম

Next Post

বরিশালে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

Next Post
বরিশাল ধর্ষণ

বরিশালে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

মূকাভিনয় নিয়ে ইউরোপ যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT