চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রুটিরুজির সন্ধানে শহরে পাড়ি জমাতে চাইছে হাওরের মানুষ’

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
8:17 অপরাহ্ন 25, এপ্রিল 2017
in বাংলাদেশ
A A

সুনামগঞ্জসহ হাওরে অসময়ের প্লাবনে ধান-মাছ-হাঁসের ক্ষয়ক্ষতিতে হাওরাঞ্চলের মানুষের জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব পড়ার আশঙ্কা করছেন পরিস্থিতিকে খুব কাছ থেকে দেখা সিলেটটুডে২৪.কম এর প্রধান সম্পাদক কবির য়াহমদ।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ধান চাষীরা সরকারের ত্রাণের নাগাল পেলেও মাছধরা পেশায় থাকা জেলে পরিবারগুলো আছে অনিশ্চয়তায়। প্রতিবার নেমে আসা পাহাড়ি ঢলে সামান্য ক্ষয়ক্ষতি দ্রুত কাটিয়ে ওঠার অভ্যাস থাকলেও এবার চৈত্র মাসের অকাল বর্ষায় বন্যার্ত হাওরবাসী পরিবারের ভরণপোষণের চিন্তায় শহরমুখী হচ্ছে।

হাওর পরিস্থিতি নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ করা অনলাইন সিলেটটুডে২৪.কম প্রধান সম্পাদক বলেন: প্রতিবার পাহাড়ি ঢল দেখে অভ্যস্ত হাওরবাসী বলছে– এরকম পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি।

‘পরিসংখ্যান তুলে ধরে কেবল ফসলহানীর কথা বলা হচ্ছে। অথচ গোটা হাওরাঞ্চলের সবাই আছেন মানবিক সংকটে। শুধু ধান চাষীদের জন্য সরকারের পরিবার প্রতি ৩০ কেজি চাল ত্রাণ দেয়া হচ্ছে। এতে হয়তো দুর্ভিক্ষ হবে না। কিন্তু সরকারের দেয়া ৫’শ টাকায় বর্তমানে একটি পরিবারের প্রতিদিনের ব্যয় মেটানো কতটুকু সম্ভব!’

তিনি বলেন: তাই ক্লাইমেট রিফিউজি নামে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আসরের পরিচিত শব্দটি সুনামগঞ্জে বাস্তব হয়ে দেখা দিচ্ছে। উপার্জন-আশ্রয়ের নির্ভরতা হারিয়ে জলবায়ু উদ্বাস্তুরা সিলেটে, ঢাকায় পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছে।’

কর্তৃপক্ষের প্রস্তুতির অভাবেই বাঁধ ভেঙে হাওর তলিয়েছে উল্লেখ করে কবির য়াহমদ বলেন, এবার সঠিক পদক্ষেপ না নিলে চলমান দুর্যোগের পর নতুন আরেক সংকট হাজির হতে পারে।


মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন: হাওরে বন্যায় তলানো ধান গাছ পঁচে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, পানিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে। কালো হয়ে গেছে টাঙ্গুয়ার হাওর, মাটিয়ান হাওরের পানির রঙ বদলে কালো হয়ে গেছে।

‘মাছ মরেছে, গবাদিপশু-পাখি মরেছে। এসব পচনে হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। কার্যকর প্রতিরোধ ব্যবস্থা আগেই গড়া না গেলে পানিবাহিত নানা রোগব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে।’

Tags: কবির য়াহমদসুনামগঞ্জ-হাওরহাওরে বন্যাহাওরে বিপর্যয়
Previous Post

হাওরের দুঃসংবাদের মধ্যেই গড় আয়ু বাড়ার সুসংবাদ

Next Post

নৌ দুর্ঘটনায় জেল-জরিমানা করে প্রথম রায়

Next Post

নৌ দুর্ঘটনায় জেল-জরিমানা করে প্রথম রায়

হাওরে পাতে নেই ভাত, নেই বেচার মাছও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT