চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটিন বদলে গেছে সময়ের তাড়নায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 16, মার্চ 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

পরিবর্তীত পরিস্থিতিতে দুই শিশু সন্তানের দেখাশোনা, লালন-পালন এবং বাবার প্রতি সন্তানদের ভালোবাসাসহ নানা বিষয়ে ফেসবুকে লিখেছেন সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়।

সন্তানদের বেশ কয়েকটি ছবি শেয়ার করে বাবুল আক্তার ফেসবুকে লিখেন:

“দশ মাস আগেও আমার সকাল হত আটটায়। এখন রুটিন বদলে গেছে সময়ের তাড়নায়।

আমার মেয়ে পড়ে নার্সারিতে আর ছেলে দ্বিতীয় শ্রেণীতে। মেয়ের স্কুল সকালে। তাই আমার রোজ ভোর ছ’টায় উঠতে হয়। নিজে ফ্রেশ হয়ে মেয়েকে উঠাই। এত ভোরে প্রায় দিনই মেয়ে উঠতে চায় না। রাতে ঘুমানোর আগে বলে রাখে, “বাবা, আমি যদি সকালে না উঠি তাহলে আমার চোখে পানি দিয়ে দিও, ঠিক আছে?” না, আমি চোখে পানি দিই না। বরং আদরে আদরে ঘুম থেকে উঠিয়ে রেডি করি তাকে। আমার মা নাশতা রেডি করেন। নাশতা করিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাই। বাবাভক্ত মেয়ে আমার, তাকে ক্লাসে বসিয়ে আসার সময় কাছে টেনে কানে কানে বলে, “বাবা, আমাকে কিন্তু নিতে আসবা।” বাসায় ফিরে ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নাশতা করিয়ে নিজে নাশতা সেরে তারপর যাই অফিসে। এরপর শত ঝামেলার মাঝেও মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি। সারাদিন ফোনে তদারকি করি। মেয়ে দুপুরের ভাতটুকু আমার হাতে ছাড়া খায় না। খেয়ে মেয়েকে ঘুম পাড়ানো, আবার ছেলেকে আনতে যাওয়া। এসবের মাঝেই অফিস করা।

আমার ছেলেমেয়ে আমার দেখা সবচেয়ে যৌক্তিক শিশু। যেকোন বিষয় তাদের সঠিক যুক্তিতে বুঝালে তারা বুঝে। যেমন, মাঝে নানারবাড়ি থাকার সময় বাচ্চারা খুব ডিভাইসনির্ভর হয়ে উঠেছিল। কিন্তু, ডিভাইসের অত্যধিক ব্যবহার মানেই শারিরীক আর মানসিক বিকাশের ক্ষতি, একথাটি আমি তাদের বিভিন্নভাবে বুঝিয়েছি। অত্যধিক ডিভাইস ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে নানা গল্প আর ভিডিও দেখিয়েছি তাদের। আর আমি নিজে বাচ্চাদের সামনে পারতপক্ষে ডিভাইস ব্যবহারই করি না। প্রতিদিন আমরা তিনজন একসাথে গল্পের বই পড়ি আর ড্রইং করি। প্রথমদিকে বই পড়তে তারা পছন্দ করত না আর এখন গল্প না পড়ে রাতে ঘুমাতেই পারে না।

মায়ের মৃত্যুর পর থেকে ছেলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়েছিল। কারও সাথে মিশতে বা খেলতে চাইত না। কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে হলে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথমদিকে ছেলেকে খেলা দেখাতে স্টেডিয়ামে নিয়ে যেতাম। তারপর সে নিজেই খেলাধুলায় আগ্রহী হয়ে উঠে। পাশাপাশি যেহেতু তারা দুজনেই ছবি আঁকতে ভালোবাসে তাই তাদের ছবি আঁকার স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি। নানা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ছেলেটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এতটা মানসিক চাপ আর প্রতিকূলতার মাঝেও পড়াশুনায় নিয়মিত ভাল করছে সে। রোজ রোজই খাতায় ‘স্টার’ নিয়ে আসে। আমি মজা করে বলি এত স্টার কোথায় রাখব। ছেলে হাসে।

কোন কিছু কিনতে গেলে ছেলেমেয়ে দুজনেই আগে দাম জানতে চায়। তারপর জিজ্ঞেস করে পকেটে কত টাকা আছে। যদি বেশি দাম হয় তবে বরং আমারই বাচ্চাদের বুঝিয়ে সেটা কেনার জন্য রাজি করাতে হয়। নিজের জামাকাপড় আর পড়ার রুম ভীষণ পরিপাটি করে গুছিয়ে রাখে দুজনেই।

আর মেয়েটা নিজের জন্য যা কিনবে তা তার বাবার জন্যও চাই। নিজে যা খাবে তা তার বাবাকেও খাওয়ানো চাই। তার মুখের এক একটা বুলি যেন ময়নার বুলি। আমি আদর করে তাকে ডাকি ‘ময়না’।

প্রতিনিয়ত শুভানুধ্যায়ীরা ফোনে এবং ম্যাসেজে বাচ্চাদের সম্পর্কে জানতে চান। সকলের শুভকামনায় সব বাঁধা পেরিয়ে বেড়ে উঠুক আমার মাহির আর নিখাদ।”

Tags: এসপি বাবুল আক্তারবাবুল আক্তার
Previous Post

খাদ্যে ভেজাল ঠেকাতে উৎপাদন পর্যায়ে অভিযান

Next Post

‘শিকলবাহা’ ছবির জন্য চাই নতুন মুখ

Next Post

‘শিকলবাহা’ ছবির জন্য চাই নতুন মুখ

দীপিকা পাড়ুকোন ও মালবিকা মোহানন

মাজিদ মাজিদির ছবিতে মালবিকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT