চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুটদের দাঁড়াতে না দিয়ে এগিয়ে গেলেন কোহলিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ইনিংসে টেনেটুনে দুইশর কাছে যেয়ে ডোবাতে বসেছিলেন ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে তারাই সাড়ে চারশো পেরিয়ে গড়ে দিলেন জয়ের ভিত। সেই মঞ্চে বোলারদের যতটুকু করার ছিল, ইংল্যান্ডকে দুইশর পরপর অলআউট করে ভারতকে দারুণ এক জয়ই এনে দিয়েছেন উমেশ-বুমরাহরা।

ওভালে চতুর্থ ম্যাচে ১৫৭ রানের জয়ে পাঁচ টেস্টের সিরিজে ২-১এ এগিয়ে গেলেন বিরাট কোহলিরা। প্রথম টেস্টে ভারত এগিয়ে থেকেও হতাশায় পোড়ে বৃষ্টির কারণে, ম্যাচ হয় ড্র। সেই টেস্টে বেঁচে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরে বসে ১৫১ রানে।

জো রুটের নেতৃত্বে স্বাগতিকরা তৃতীয় ম্যাচে জয় তোলে ইনিংস ও ৭৬ রানের ব্যবধানে, আসে সমতা। সফরকারীরা চতুর্থ ম্যাচে জিতে আবারও লিড নিলো। সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ ম্যানচেস্টারে, শুরু ১০ সেপ্টেম্বর।

প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ১৯১ রান তুলতে পেরেছিল ভারত। নিজেদের প্রথম ইনিংসে ২৯০ তুলে লিড নেয় ইংল্যান্ড। লিড মোটামুটি বড়োই, ৯৯ রানের।

দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ১২৭, লোকেশ রাহুল ৪৬, বিরাট কোহলি ৪৪, রিশভ পান্ট ৫০ ও শার্দূল ঠাকুরের ৬০ রানে সংগ্রহ ৪৬৬তে নিয়ে থামে সফরকারীরা। তাতে জয়ের জন্য ৩৬৮ রানের লক্ষ্য পায় স্বাগতিকরা, মেলে পাঁচ সেশনে রানতাড়ার সুযোগ।

চতুর্থ দিনে শেষ সেশনে ফিফটি পেরোনো অবিচ্ছিন্ন জুটি এনেছিলেন ইংলিশ ওপেনাররা। শেষদিনের সকালেও ছিল লড়াইয়ের আভাস। দ্বিতীয় সেশনে সব গড়বড় হয়ে যায়। ৩ উইকেটে ১৪১ থেকে ছয় রানের মধ্যে ৬ উইকেটে ১৪৭ হয়ে যায় রুটের দল। পরে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।

ররি বার্নস ৫০ ও হাসিব হামিদ ৬৩ রানে ঠিক শতরানের ওপেনিং জুটি দিয়েছিলেন। তারপর শুধু ব্যর্থতার গল্প। মালান ৫, রুট ৩৬, পোপ ২, মঈন ও বেয়ারস্টো রানের খাতাই খুলতে পারেননি। ওকস ১৮, ওভারটন ১০ রানে ফিরে যান।

ভারতের বোলাররা উইকেট ভাগাভাগি করেছেন। ৩ উইকেট উমেশ যাদবের। ২টি করে উইকেট জাসপ্রিত বুমরাহ, শার্দূল ঠাকুর ও রবীন্দ্র জাদেজার।

Tags: ইংল্যান্ড-ভারত টেস্টকোহলিরুটরোহিতলিড স্পোর্টস
Previous Post

একদিনে ভ্যাকসিন নিলেন আরও ৫ লাখ ৫ হাজার মানুষ

Next Post

আজ হাসপাতালে আরও ২৭৫ ডেঙ্গু রোগী

Next Post
ডেঙ্গু রোগীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন রোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ হাসপাতালে আরও ২৭৫ ডেঙ্গু রোগী

গণটিকা কেন্দ্রে মানুষজন করোনার দ্বিতীয় ডোজ নিতে লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT