চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 20, জুলাই 2019
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্রী স্মৃতি আক্তার রীমাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার ও সহপাঠীরা।

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার দুপুরে হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন হয়। হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় আয়োজিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নিহতের পরিবার ও এলাকার মানুষ অংশ নেন।

রীমার সহপাঠীরা বলেন, রীমাকে যারা ধর্ষণের পর হত্যা করেছে আমরা তাদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি দাবি করছি। এ ঘটনায় আমরা আতঙ্কিত। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাই, জড়িতদের এমন শাস্তি দেয়া হোক আর যেন এ ধরনের ঘটনা না ঘটে।

রীমার শিক্ষককরাও একই দাবি জানিয়ে বলেন, আমরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সকলের কাছে দাবি, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিও জানিয়েছেন শিক্ষকরা।

রীমার পরিবারের দাবি, এ ঘটনায় মামলার আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা মেয়ে হত্যার বিচারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে তারা তাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

গত বুধবার রাতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী এলাকায় নানা বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণ ও হত্যার শিকার হয় পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তার রীমা। বৃহস্পতিবার সকালে নানা বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে রীমার মা বাদী হয়ে চরফরাদী গ্রামের জাহিদ, পিয়াস, রুমান ও রাজু নামে চার যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। রাতে টয়লেটে গেলে আসামিরা মেয়েটিকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Tags: স্কুলছাত্রী ধর্ষণ
Previous Post

খেলা ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন মালিঙ্গা!

Next Post

খুঁজে পাওয়া গেলো পর্দার এলভিস প্রিসলিকে

Next Post

খুঁজে পাওয়া গেলো পর্দার এলভিস প্রিসলিকে

পঞ্চম শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT