চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-লিভারপুলের তিন পয়েন্ট, আটকে গেছে অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা গোল উদযাপন করছে, ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসজি জিততে পারেনি, ম্যানচেস্টার সিটি জিতেছে গোলবন্যা বইয়ে। চ্যাম্পিয়ন্স লিগে জায়ান্টদের প্রদর্শনীর রাতে স্বস্তির জয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলও তুলেছে দাপুটে জয়। পিএসজির মতো শুধু আটকে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে জিতে ফিরেছে প্রতিপক্ষের মাঠ থেকে।

ইন্টার মিলানের মাঠে প্রথমার্ধে গোলশূন্য কাটানোর পর দ্বিতীয়ার্ধেও জালের দেখা মিলছিল না। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে কার্লো আনচেলত্তির শিষ্যরা জয় তোলে ৮৯ মিনিটের গোলে। রদ্রিগো জাল খুঁজে নেন এডুয়ার্ডো কামাভিঙ্গার বাড়ানো বলে।

সিরি আ’র আরেক দল এসি মিলাকে ঘরের মাঠে ডেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে গ্রুপ ‘বি’র ম্যাচে নয় মিনিটে শুরুর গোলটা ফিকায়ো টোমোরির, অতিথি খেলোয়াড় নিজেদের জালেই বল জড়িয়ে দেন।

ম্যাচের ১৪ মিনিটে মোহামেদ সালাহ পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেন। ৪২ মিনিটে আন্টে রেবিচ ও ৪৪ মিনিটে ব্রাহিম ডিয়াজ দুটি গোল দিলে ম্যাচ জমিয়ে তোলে মিলান।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে ডিভোক ওরিগির বাড়ানো বলে সালাহর গোলে সমতা ফেরায় অলরেডরা। ৬৯ মিনিটে জর্ডান হেন্ডারসনের গোলে সেটি পূর্ণতা পায় লিভারপুলের জয়ে।

একই গ্রুপের আরেক ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছে ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। গ্রুপ সি’র ম্যাচে সেখানে স্পোর্টিং সিপি’র মাঠ থেকে ৫-১ গোলের জয় তুলে ফিরেছে আয়াক্স।

Tags: অ্যাটলেটিকোচ্যাম্পিয়ন্স লিগ-২০২১রিয়াললিড স্পোর্টসলিভারপুল
Previous Post

চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

Next Post

প্রাক্তন মিস্টার ইন্ডিয়ার আত্মহত্যার চেষ্টা, অভিযোগ সাহিল খানের বিরুদ্ধে

Next Post
প্রাক্তন মিস্টার ইন্ডিয়া সাহিল খান আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাক্তন মিস্টার ইন্ডিয়ার আত্মহত্যার চেষ্টা, অভিযোগ সাহিল খানের বিরুদ্ধে

বিচারাধীন ব্যক্তির ছবি, আদালত কক্ষে শুনানি চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের সামরিক পদক্ষেপের প্রতিশোধে প্যারিস হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT